শিরোনাম
দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে রংপুরে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রংপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবার পেল ২ কোটি ১৬ লক্ষ টাকার আর্থিক সহায়তা রংপুরে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার রংপুরে সড়ক দূর্ঘটনায় এক নারী মৃত্যু মিঠাপুকুর ভুমি অফিসের ক্যাশিয়ারের তৌহিদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যিকারের দোষীদের আইনের আওতায় নিয়ে আসা সবচেয়ে জরুরী …. রংপুরে ত্রাণ মন্ত্রী দুলু রংপুরে তিস্তা নদীবেষ্টিত কর্মহীন ও দ্স্থু ৩’শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান রংপুরে সাংবাদিক হত্যা মামলায় এক আসামীর মৃত্যুদন্ড ও ২ জনের যাবজ্জীবন রংপুরে চার খুনের ঘটনায় তদন্তে আসা নানা প্রশ্নের জবাব পেশাদারিত্বের সাথে খুঁজছে পুলিশ
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৭:১১ পূর্বাহ্ন

লালমনিরহাটে বিজিবি ও স্থানীয়দের বাধায় পুশ ইনে ব্যর্থ বিএসএফ

ডেস্ক রিপোর্ট / ১৮৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৯ মে, ২০২৫

লালমনিরহাটের ৩টি উপজেলার পাঁচটি সীমান্ত পয়েন্ট দিয়ে বুধবার ভোরে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) অন্তত ৫৭ জন নারী, পুরুষ ও শিশুকে বাংলাদেশে পুশ ইনের চেষ্টা করে। তবে তাদের এই প্রচেষ্টা রুখে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং স্থানীয় জনতা।

বুধবার (২৮ মে) দিনভর উত্তেজনার পর রাত আনুমানিক ৯টার দিকে সীমান্ত এলাকার আলো নিভিয়ে দিয়ে পুশ ইনের জন্য আনা সবাইকে ভারতীয় ক্যাম্পে সরিয়ে নেয় বিএসএফ।

বিজিবি সূত্রে জানা যায়, বুধবার ভোরের দিকে প্রায় একই সময়ে বিভিন্ন সীমান্ত পয়েন্ট দিয়ে ৫৭ জনকে বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা করে বিএসএফ। তবে বিজিবি সদস্যদের তাৎক্ষণিক তৎপরতা এবং তাদের সঙ্গে যোগ দেওয়া স্থানীয় গ্রামবাসীদের সম্মিলিত বাধার মুখে বিএসএফ সদস্যরা পিছু হটতে বাধ্য হয়।

পুশ ইনের শিকার ব্যক্তিরা দিনভর কাঁটাতারের বেড়ার ওপারে ভারতীয় অংশে খোলা আকাশের নিচে অসহায় অবস্থায় ছিলেন। পরবর্তীতে রাতের অন্ধকারে সীমান্ত এলাকার লাইট বন্ধ করে দিয়ে তাদের ভারতীয় বাহিনীর ক্যাম্পে নিয়ে যাওয়া হয়।

এই ঘটনার পর থেকে সংশ্লিষ্ট সীমান্তগুলোতে বাংলাদেশ ও ভারতের সীমান্তরক্ষী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে। যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে বিজিবি টহল জোরদার করেছে এবং স্থানীয় গ্রামবাসীরাও পুশ ইন ঠেকাতে সজাগ দৃষ্টি রাখছে। সীমান্ত এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

দূর্গাপুর ক্যাম্প কমান্ডার সালাম বলেন, তাদের পুশ ব্যাক করা হয়েছে। সীমান্তের মানুষ যেন ভিডিও না করতে পারেন সে কারণে তারা সন্ধ্যার পরে লাইট বন্ধ করে ভারতীয় নাগরিকদের নিয়ে গেছে। সম্ভবত তাদের ক্যাম্পে রাখবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ