শিরোনাম
বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল বিআরটিএ’র ১ কোটি ৩ লাখ টাকা জমি বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরে ১’শ শয্যার আধুনিক শিশু হাসপাতাল চালুর প্রস্তুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার …. রংপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী রংপুর নগরবাসীর ভোগান্তি দূর করতে ভাঙা সড়ক সংস্কার কাজ শুরু রংপুরে সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের সংবাদ সম্মেলন সংবিধান অনুযায়ী যথা সময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে ..রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল রংপুরে বস্তাবন্দী অবস্থায় নারীর অর্ধগলিত লাশ উদ্ধার
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৯:৪৮ পূর্বাহ্ন

লালমনিরহাটে বিএনপি নেতার অবৈধ ইটভাটায় অভিযানে গিয়ে ম্যাজিস্ট্রেটসহ অবরুদ্ধ ভ্রাম্যমাণ আদালত

ডেস্ক নিউজ / ২৬৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৫

লালমনিরহাটের কালীগঞ্জে অবৈধ ইটভাটা বন্ধ করতে গিয়ে পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তাসহ দুই ম্যাজিস্ট্রেটকে অবরুদ্ধ করে রাখার ঘটনা ঘটেছে। এ সময় তাদের অকথ্য ভাষায় গালিগালাজ ও ভাটার কর্মচারীদের মাধ্যমে হেনস্থার চেষ্টা করা হয়েছে। ওই ইটভাটার মালিক উপজেলা বিএনপির আহ্বায়ক জাহাঙ্গীর আলম বলে জানা গেছে। দলীয় প্রভাব বিস্তারের ফলে অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি হয়।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার তুষভান্ডার ইউনিয়নের বুকশুলা এলাকার এমজেএ ব্রিকস-২ ও শ্রীধর এলাকার বিবিএমসি ব্রিকসে অভিযানে যান জেলা পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মো. গোলাম আসিফ রহমান, জেলা সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম শাফায়াত আখতার নূর ও রাকিবুল ইসলাম।

এ সময় বিবিএমসি ইটভাটাকে এক লাখ টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। ‌পরে সেখান থেকে উপজেলা বিএনপির আহ্বায়ক জাহাঙ্গীর আলমের এমজেএ ব্রিকস-২ এ অভিযান পরিচালনা করতে যান। প্রয়োজনীয় কাগজপত্র দেখতে চাইলে উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জিএম তানভীর সাবুসহ তার লোকজন অকথ্য ভাষায় গালাগালি শুরু করেন। একপর্যায়ে ইটভাটায় ট্রাক্টর ও ট্রাক দিয়ে পরিবেশ কর্মকর্তা ও দুই ম্যাজিস্ট্রেটকে আটকে রাখেন তারা। ‌পরে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে কর্মকর্তাদের উদ্ধার করে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে নিয়ে আসেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত আনোয়ার তুমপা বলেন, সারা দেশে অবৈধ ইটভাটা বন্ধের অভিযান চলমান রয়েছে। এর ধারাবাহিকতায় উপজেলায় ইটভাটায় অভিযান পরিচালনা করে জরিমানাও করা হয়েছে। পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না নিয়ে দীর্ঘদিন ধরে বায়ুদূষণ করে আসছিল এসব ইটভাটা। এমজেএ ব্রিকসের বৈধ কাগজপত্র থাকলেও এমজেএ ব্রিকস-২ এর শুরু থেকে কোনো কাগজপত্রের বৈধতা ছিল না। অভিযানে গেলে প্রথমে বাধা দেওয়া হয়। পরে ট্রাক দিয়ে অবরুদ্ধ করে রাখেন তারা। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে আমরা বিষয়টি জানিয়েছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ