শিরোনাম
দেশের বিরোধী দল স্বৈরাচার শেখ হাসিনার ভাষায় কথা বলছে …. রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল বিআরটিএ’র ১ কোটি ৩ লাখ টাকা জমি বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরে ১’শ শয্যার আধুনিক শিশু হাসপাতাল চালুর প্রস্তুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার …. রংপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী রংপুর নগরবাসীর ভোগান্তি দূর করতে ভাঙা সড়ক সংস্কার কাজ শুরু রংপুরে সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের সংবাদ সম্মেলন সংবিধান অনুযায়ী যথা সময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে ..রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৩:৪০ পূর্বাহ্ন

লালমনিরহাটে ফ্রিতে ১০ বছর ধরে মানুষকে ডেকে তোলেন সেহরির ফেরিওয়ালা আবদুল্লাহ

ডেস্ক নিউজ / ২০৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৭ মার্চ, ২০২৫

প্রায় ১০ বছর ধরে রমজান মাসে সাইকেলে করে মাইক বেঁধে ঘুরে ঘুরে সেহরি খাওয়ার জন্য মুসলমান ধর্মালম্বী মানুষদের ডেকে তোলেন লালমনিরহাটের হাতীবান্ধার আবদুল্লাহ। তার মাইকিং শুনে ঘুম থেকে জেগে ওঠে সেহরি খায় তিস্তা চরসহ পাঁচ গ্রামের মানুষ। তবে এর জন্য কোনও টাকা নেন না তিনি।

শুধু তাই নয়, এলাকায় কেউ মৃত্যুবরণ করলে ফ্রি মাইকিং করেন তিনি। এমন কাজের মধ্যদিয়ে পুরো এলাকায় সবার খুবই পছন্দের মানুষ হয়ে উঠেছেন আবদুল্লাহ।

আবদুল্লাহ উপজেলার সানিয়াজন ইউনিয়নের নিজ শেখ সুন্দর গোনাপাড়া গ্রামের মৃত আব্দুল হামিদের ছেলে।

স্থানীয় বাসিন্দা আল ইমরান বলেন, প্রতিবার রমজান মাসে সেহরির সময় আবদুল্লাহ আমাদের ডেকে দেন। এর ফলে আমরা সঠিক সময় ঘুম থেকে ওঠে সেহরি করতে পারি।

এ বিষয়ে জানতে চাইলে আবদুল্লাহ বলেন, সম্মানির জন্য এ কাজ করি না। সৃষ্টিকর্তার সন্তুষ্টি ও সওয়াবের জন্যই এই কাজ করছি। ২০১৫ সাল থেকে রমজানের সেহরির সময় মাইকিং শুরু করি। গত ১০ বছর ধরে সেহরির সময় কোনোদিন আমি মাইকিং বাদ দেইনি। আল্লাহর রহমতে অসুস্থতা কিংবা বৈরী আবহাওয়া কোনোকিছুই আমাকে বিরত রাখতে পারেনি। যতদিন বেঁচে আছি কাজটি যেন করতে পারি এটাই প্রার্থনা।

এ বিষয়ে সানিয়াজান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল হাসেম তালুকদার বলেন, দীর্ঘদিন ধরে আবদুল্লাহ এই কাজটি করছে। তার কারণে এলাকার ধর্মপ্রাণ মুসলমানেরা খুবই উপকৃত হচ্ছে। তার এই কাজকে আমি সাধুবাদ জানাই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ