শিরোনাম
বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল বিআরটিএ’র ১ কোটি ৩ লাখ টাকা জমি বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরে ১’শ শয্যার আধুনিক শিশু হাসপাতাল চালুর প্রস্তুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার …. রংপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী রংপুর নগরবাসীর ভোগান্তি দূর করতে ভাঙা সড়ক সংস্কার কাজ শুরু রংপুরে সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের সংবাদ সম্মেলন সংবিধান অনুযায়ী যথা সময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে ..রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল রংপুরে বস্তাবন্দী অবস্থায় নারীর অর্ধগলিত লাশ উদ্ধার
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৫:৪৮ পূর্বাহ্ন

লালমনিরহাটে দৃষ্টি শক্তি হারানো জুলাই যোদ্ধা মিজানকে তিনটি গরু উপহার দিলেন জুলাই শহিদ স্মৃতি ফাউন্ডেশন।

আরিফুল ইসলাম আরিফ, প্রতিনিধি লালমনিরহাট (সদর) / ৩৫৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫

লালমনিরহাটে জুলাই যোদ্ধা মিজানুর রহমানকে তিনটি গরু উপহার দিয়েছে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন।

মঙ্গলবার দুপুরে লালমনিরহাট সদর উপজেলার হারাটি ইউনিয়নের আলতাফ হোসেনের ছেলে মিজানের বাড়িতে পুনর্বাসন প্রকল্পের আওতায় তিনটি গরু তুলে দেন ফাউন্ডেশন সাধারণ সম্পাদক, সামসিয়ারা রহমান।

জুলাই গণঅভ্যুত্থানের মিরপুরে আন্দোলন চলাকালীন সময়ে গুলিবিদ্ধ হয়ে তিনি ডান চোখের দৃষ্টি শক্তি হারান মিজান। বর্তমানে তার পরিবারের আয়-রোজগারের সক্ষমতা না থাকায় ফাউন্ডেশনের পক্ষ থেকে তাকে দেড় লাখ টাকায় তিনটি গরু কিনে দেওয়া হয়।

এসময় উপস্থিত ছিলেন, ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক, সামসিআরা রহমান। অতিরিক্ত জেলা প্রশাসক, রাসেল মিয়া, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা জাহাঙ্গীর আলম, ওয়ারিয়র্স অব জুলাই, লালমনিরহাট জেলা শাখা আহবায়ক আশিকুর রহমান ও সংগঠক বিপ্লব হোসেন সহ জুলাই যোদ্ধারা।

এসময় দৃষ্টি শক্তি হারানো জুলাই যোদ্ধা মিজানের হাতে গরু তুলে দিয়ে সামসিআরা রহমান বলেন, পূর্ণবাসন প্রকল্পের আওতায় তিনটি গরু দেওয়া হলো। এ ক্যাটাগরি যোদ্ধাদের প্রথমে দেওয়া হচ্ছে তবে কার্যক্রম চলমান থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ