শিরোনাম
রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবার পেল ২ কোটি ১৬ লক্ষ টাকার আর্থিক সহায়তা রংপুরে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার রংপুরে সড়ক দূর্ঘটনায় এক নারী মৃত্যু মিঠাপুকুর ভুমি অফিসের ক্যাশিয়ারের তৌহিদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যিকারের দোষীদের আইনের আওতায় নিয়ে আসা সবচেয়ে জরুরী …. রংপুরে ত্রাণ মন্ত্রী দুলু রংপুরে তিস্তা নদীবেষ্টিত কর্মহীন ও দ্স্থু ৩’শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান রংপুরে সাংবাদিক হত্যা মামলায় এক আসামীর মৃত্যুদন্ড ও ২ জনের যাবজ্জীবন রংপুরে চার খুনের ঘটনায় তদন্তে আসা নানা প্রশ্নের জবাব পেশাদারিত্বের সাথে খুঁজছে পুলিশ এসপিজিআরসি’র নেতা এম নাসিম খানের মৃত্যু বার্ষিকী উপলক্ষে রংপুরে নানা কর্মসূচী পালিত মাদকসেবনে বাঁধা দেয়ায় শিক্ষক গণপতিসহ পরিবারের চার সদস্যকে হত্যা
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৪ পূর্বাহ্ন

লালমনিরহাটে ট্রাকের ধাক্কায় ১৫ পুলিশ সদস্য আহত

ডেস্ক নিউজ / ১৮৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ৭ এপ্রিল, ২০২৫

লালমনিরহাটে বেপরোয়া গতিতে চলা একটি ড্রাম ট্রাক পুলিশবাহী ভ্যানে ধাক্কা দিয়েছে। এতে ভ্যানে থাকা ১৫ পুলিশ সদস্য আহত হয়েছেন।

সোমবার (৭ এপ্রিল) সকাল সাড়ে ৭টার দিকে জেলার হাড়িভাঙ্গা মাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় ট্রাকচালক সোহানকে আটক করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয়রা জানান, সকাল সাড়ে ৭টার দিকে লালমনিরহাট পুলিশ লাইন্স থেকে ১৫ জন পুলিশ সদস্যকে নিয়ে একটি ভ্যান সিন্দুরমতি মেলার উদ্দেশ্যে রওনা করে। ভ্যানটি শহরের হাড়িভাঙ্গা মাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি ড্রাম ট্রাক ধাক্কা দেয়। এতে পুলিশবাহী ভ্যানে থাকা ১৫ জন পুলিশ সদস্য হন।

এরমধ্যে গুরুতর আহত ছয়জনকে লালমনিরহাট সদর হাসপাতাল ও ছয়জনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া বাকি তিন পুলিশ সদস্যরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হওয়া পুলিশ সদস্যরা হলেন এসআই রফিকুল ইসলাম, এএসআই মহেস, কনস্টেবল সাইফুল, মানিক, মোজাম্মেল ও সবুজ।

লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি হওয়া পুলিশ সদস্যরা হলেন কনস্টেবল নয়ন, জাফর (গাড়িচালক), শাহাদাৎ, লুৎফর, ইলিয়াস এবং মোস্তফা। আর প্রাথমিক চিকিৎসা নিয়েছে এসআই আবু বক্কর, নায়েক রাহিনুল ও নায়েক শাখাওয়াত।

লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরনবী বলেন, ড্রাম ট্রাকের ধাক্কায় ১৫ পুলিশ সদস্য আহত হন। এ ঘটনায় ট্রাকের চালককে আটক করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ