শিরোনাম
দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে রংপুরে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রংপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবার পেল ২ কোটি ১৬ লক্ষ টাকার আর্থিক সহায়তা রংপুরে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার রংপুরে সড়ক দূর্ঘটনায় এক নারী মৃত্যু মিঠাপুকুর ভুমি অফিসের ক্যাশিয়ারের তৌহিদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যিকারের দোষীদের আইনের আওতায় নিয়ে আসা সবচেয়ে জরুরী …. রংপুরে ত্রাণ মন্ত্রী দুলু রংপুরে তিস্তা নদীবেষ্টিত কর্মহীন ও দ্স্থু ৩’শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান রংপুরে সাংবাদিক হত্যা মামলায় এক আসামীর মৃত্যুদন্ড ও ২ জনের যাবজ্জীবন রংপুরে চার খুনের ঘটনায় তদন্তে আসা নানা প্রশ্নের জবাব পেশাদারিত্বের সাথে খুঁজছে পুলিশ
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন

লালমনিরহাটে ছেলের ছুরিকাঘাতে মায়ের মর্মান্তিক মৃত্যু

আরিফুল ইসলাম আরিফ, প্রতিনিধি লালমনিরহাট (সদর) / ৩৪৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ৫ অক্টোবর, ২০২৫

লালমনিরহাটে ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু হয়েছে। শনিবার গভীর রাতে (রবিবার রাত ১টার দিকে) সদর উপজেলার বড়বাড়ী ইউনিয়নের শিবরাম এলাকায় এ ঘটনাটি ঘটে।

নিহতের নাম সুশীলা কর্মকার (৫০)।ওই এলাকার ভেললো কর্মকারের স্ত্রী। পারিবারিক কলহের জেরে সুশীলার ছেলে নিমাই কর্মকার ধারালো ছুরি দিয়ে মায়ের শরীরে একাধিক আঘাত করে হত্যা করেছে বলে জানিয়েছে পুলিশ।

স্থানীয়রা জানান, কয়েকদিন আগে নিমাইয়ের স্ত্রী বাবার বাড়িতে চলে যান। এ নিয়ে মানসিকভাবে বিপর্যস্ত নিমাই শনিবার রাতে পরিবারের সদস্যদের সঙ্গে ঝগড়ায় জড়িয়ে পড়েন। পরিস্থিতি শান্ত করতে মা সুশীলা কর্মকার এগিয়ে গেলে, উত্তেজিত নিমাই আরও ক্ষিপ্ত হয়ে মায়ের শরীরে ছুরিকাঘাত করেন।

গুরুতর অবস্থায় স্থানীয়রা সুশীলা কর্মকারকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

খবর পেয়ে সদর থানা পুলিশ ঘটনাস্থল থেকে ঘাতক ছেলে নিমাই কর্মকারকে আটক করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ