শিরোনাম
বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল বিআরটিএ’র ১ কোটি ৩ লাখ টাকা জমি বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরে ১’শ শয্যার আধুনিক শিশু হাসপাতাল চালুর প্রস্তুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার …. রংপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী রংপুর নগরবাসীর ভোগান্তি দূর করতে ভাঙা সড়ক সংস্কার কাজ শুরু রংপুরে সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের সংবাদ সম্মেলন সংবিধান অনুযায়ী যথা সময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে ..রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল রংপুরে বস্তাবন্দী অবস্থায় নারীর অর্ধগলিত লাশ উদ্ধার
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১০:৪০ অপরাহ্ন

লালমনিরহাটে চাঁদাবাজির মামলা করায় ‘জমি দখলের’ চেষ্টা বিএনপি নেতার

ডেস্ক রিপোর্ট / ১৯২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৯ মে, ২০২৫

চাঁদাবাজির মামলা করায় এক প্রবাসীর জমি দখলের চেষ্টা ও পাকা ধান কেটে জমিতে ছিটিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে মাইদুল ইসলাম জুয়েল নামে স্থানীয় এক বিএনপি নেতার বিরুদ্ধে। এ ঘটনায় থানায় মামলা দায়ের করেছেন ভুক্তভোগী।

লালমনিরহাটের আদিতমারী উপজেলার কমলাবাড়ি ইউনিয়নের চরিতাবাড়ি নামক গ্রামে এ ঘটনা ঘটে। অভিযুক্ত জুয়েল ইউনিয়ন বিএনপির সভাপতি।

মামলার বিবরণে জানা গেছে, আওয়ামী লীগ সরকারের পতনের পর ৮ আগস্ট প্রকাশ্যে বিএনপি নেতা ও তার লোকজন চরিতাবাড়ি এলাকার সৌদি প্রবাসী সিরাজুল ইসলামের ৩৮ শতাংশ জমি দখলের চেষ্টা করেন। জমির চারদিকে লাগানো মেহগনি ও সুপারি গাছ কেটে ফেলে। পরে স্থানীয়রা বাধা দেওয়ায় জমি দখলে ব্যর্থ হয়ে প্রবাসীর বাড়িতে গিয়ে স্ত্রী রোজিয়া খাতুনের কাছে ২ লাখ টাকা চাঁদা দাবি করেন।

বিএনপি নেতা জুয়েল তার লোকজন পাঠিয়ে হুমকি দিয়ে ওই চাঁদা দাবি করেছেন বলে মামলার এজাহারে উল্লেখ রয়েছে। এদিকে ওই ২ লাখ টাকা চাঁদাবাজির ঘটনায় প্রবাসীর স্ত্রী রোজিনা খাতুন আদিতমারী থানায় এজাহার দাখিল করলে তদন্ত শেষে গত বছবের ১ নভেম্বর তা মামলা হিসেবে রেকর্ডভুক্ত করে থানা পুলিশ। পরে ওই মামলার চার্জ গঠন করা হয়। এরপর আরও ক্ষিপ্ত হয়ে ওঠেন জুয়েল।

মামলার আসামিরা হলেন, একই এলাকার বিএনপি নেতা মাইদুল ইসলাম জুয়েল, মতি মিয়া, আমিনুল ইসলাম, ফেরসৌস হাসান, সাইফুল ইসলাম, মোস্তফা কামাল, রাকিবুল ইসলাম আবু তালেব, মকবুল হোসেন ও সাব্বির হোসেন।

পরে বুধবার (২৮ মে) দুপুরে ভুক্তভোগী প্রবাসীর স্ত্রী রোজিনা খাতুন তার বাড়িতে সংবাদ সম্মেলন করে পরিবারের নিরাপত্তাহীনতার কথা জানান।

এ সময় তিনি বলেন, দীর্ঘদিন থেকে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছে। পরে ওই বিএনপি নেতার নামে মামলা করায় বিরোধ আরও রেড়ে যায়। সেই বিরোধের জেরে সম্প্রতি আমাদের বাড়ির খড়ের পুঞ্জে আগুন ধরিয়ে দেয় তারা। এ ছাড়া বাড়িতে প্রবেশের গেট ভাঙচুর করে এবং গাছপালা কেটে ফসলি জমির ক্ষতি করে। আমাদের বাড়িতে কোনো পুরুষ মানুষ না থাকায় প্রায়ই গভীর রাতে টিনের চালে ঢিল ছুঁড়ে আতঙ্ক সৃষ্টি করা হচ্ছে।

তিনি আরও বলেন, গত ২৭ মে আবারও ৪ শতাংশ জমির পাকা ধানের শীষ কেটে জমিতেই ছড়িয়ে ছিটিয়ে রেখে গেছে তারা। পাশাপাশি বেশ কয়েকটি কলা গাছ ও সুপারি গাছ কেটে ফেলা হয়। এতে ৫০ হাজার টাকা ক্ষতি হয়েছে।

এ বিষয়ে অভিযুক্ত বিএনপি নেতা মাইদুল ইসলাম জুয়েল দুই লাখ টাকা চাঁদা দাবির কথা অস্বীকার করে বলেন, আমার বিরুদ্ধে স্থানীয় বিএনপির এক গ্রুপ নানাভাবে ষড়যন্ত্র করে আসছে। তারা ওই প্রবাসীর পরিবারের সঙ্গে আতাত করে আমাকে সামাজিকভাবে হেয় করার জন্য আমার নামে থানায় মিথ্যা ও সাজানো মামলা করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ