শিরোনাম
বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল বিআরটিএ’র ১ কোটি ৩ লাখ টাকা জমি বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরে ১’শ শয্যার আধুনিক শিশু হাসপাতাল চালুর প্রস্তুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার …. রংপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী রংপুর নগরবাসীর ভোগান্তি দূর করতে ভাঙা সড়ক সংস্কার কাজ শুরু রংপুরে সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের সংবাদ সম্মেলন সংবিধান অনুযায়ী যথা সময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে ..রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল রংপুরে বস্তাবন্দী অবস্থায় নারীর অর্ধগলিত লাশ উদ্ধার
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৪:৩৮ অপরাহ্ন

লালমনিরহাটে গরু বাচাঁতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে প্রাণ গেল মা-ছেলের

ডেস্ক নিউজ : / ১৫৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ১৭ মে, ২০২৫

লালমনিরহাটের কালীগঞ্জে গরু বাচাঁতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে মা ও ছেলের মৃত্যু হয়েছে। শনিবার উপজেলার গোড়ল ইউনিয়নের দুলালী হাড়িখোওয়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত দুজন হলেন- দুলালী হাড়িখোওয়া গ্রামের কমলা বেগম (৬০) ও তার ছেলে জামাল হোসেন (২৮)। কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিক বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানিয়েছে, শনিবার সকাল ৯টার দিকে বৃষ্টি শুরু হলে বাড়ির একটি গরু গোয়ালঘরে ঢুকে পড়ে। সেখানে আগে থেকে ব্যাটারিচালিত অটোরিকশা চার্জে দেওয়া ছিল। গরুটি অটোরিকশায় ধাক্কা খেয়ে প্রথমে বিদ্যুতায়িত হয়।

গরুটিকে বাঁচাতে জামাল হোসেন এগিয়ে গেলে তিনি বিদ্যুতায়িত হন। তার চিৎকার শুনে মা কমলা বেগম এগিয়ে এলে বিদ্যুতায়িত হন তিনিও। বিষয়টি টের পেয়ে জামালের বোন বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দেওয়ার আগেই মারা যান দুজন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ