শিরোনাম
রংপুরে নিখোঁজের একদিন পর শিশু সানজিদার লাশ উদ্ধার জমি নিয়ে বিরোধে হামলায় নারীসহ গুরুতর আহত ৫ রংপুরে পল্লী উন্নয়ন কর্মকর্তার ওপর হামলা, থানায় অভিযোগ হিমাগার ভাড়া বৃদ্ধির প্রতিবাদে রংপুরে রাস্তায় আলু ফেলে চাষীদের বিক্ষোভ-মহাসড়ক অবরোধ রংপুরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু হোটেল কর্মচারীকে পিটিয়ে হত্যা করেছে মালিক মিঠাপুকুরে মিশুক ছিনতাইকারী নারী আটক ব্র্যাক সীডের উদ্যোগে টেকসই ও নিরাপদ কৃষি কর্মশালা অনুষ্ঠিত ইন্টার্ণদের মাসিক ভাতা বৃদ্ধিসহ ৬ দফা দাবীতে রংপুরে কর্মবিরতি, বিক্ষোভ ও মানববন্ধন রমেক হাসপাতালে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৫:০৭ অপরাহ্ন

লালমনিরহাটে এনজিও কর্মীকে ধর্ষণচেষ্টার অভিযোগে কারাগারে থাকা বিএনপি নেতা বহিষ্কার

লালমনিরহাট প্রতিনিধি / ৪৫৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ২ নভেম্বর, ২০২৫

একটি চাঞ্চল্যকর ধর্ষণচেষ্টা মামলায় ফেঁসে গিয়ে লালমনিরহাটের আদিতমারী উপজেলার ভেলাবাড়ী ইউনিয়ন বিএনপির সভাপতি গোলাম কিবরিয়া রিপনকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। বর্তমানে তিনি লালমনিরহাট জেলা কারাগারে রয়েছেন।

জেলা বিএনপির দপ্তর সম্পাদক জয়নুল আবেদীন স্বপন এক লিখিত বিবৃতিতে জানিয়েছেন, “দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে গোলাম কিবরিয়া রিপনকে বহিষ্কার করা হয়েছে।” একই সঙ্গে, ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি আব্দুল মালেককে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্বভার দেওয়া হয়েছে।

ঘটনার সূত্রপাত, গত ৩ আগস্ট। ব্র্যাকের ভেলাবাড়ী শাখার একজন ক্রেডিট অফিসার (প্রগতি) হিসেবে কর্মরত এক নারী তার প্রেমঘটিত সমস্যার সমাধানের জন্য স্থানীয় বিএনপি নেতা গোলাম কিবরিয়া রিপনের দ্বারস্থ হন। অভিযোগ অনুযায়ী, রিপন তাকে আশ্বাস দিয়ে তার সহযোগী চান মিয়ার বাড়িতে থাকার পরামর্শ দেন। ওই রাতে রিপন ও চান মিয়া ওই নারীকে একাধিকবার জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করেন।

ভুক্তভোগী নারী আদিতমারী থানায় অভিযোগ দায়ের করলে পুলিশ তদন্ত শুরু করে। আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আকবর নিশ্চিত করেছেন যে, “প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেছে। অভিযুক্ত দুজনের বিরুদ্ধেই মামলা রেকর্ড করা হয়েছে এবং দ্রুত এ মামলার চার্জশিট আদালতে দাখিল করা হবে।”

গত বুধবার (২৯ অক্টোবর),এই ধর্ষণচেষ্টা মামলায় জামিন নিতে জেলা ও দায়রা জজ আদালতে উপস্থিত হলে আদালত গোলাম কিবরিয়া রিপনের জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। গোলাম কিবরিয়া রিপন ভেলাবাড়ী ইউনিয়নের পশ্চিম ভেলাবাড়ী এলাকার মৃত দেলোয়ার হোসেনের ছেলে এবং স্থানীয় ভেলাবাড়ী স্কুল অ্যান্ড কলেজের সহকারী শিক্ষক।

এই ঘটনাটি স্থানীয় রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ