শিরোনাম
বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল বিআরটিএ’র ১ কোটি ৩ লাখ টাকা জমি বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরে ১’শ শয্যার আধুনিক শিশু হাসপাতাল চালুর প্রস্তুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার …. রংপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী রংপুর নগরবাসীর ভোগান্তি দূর করতে ভাঙা সড়ক সংস্কার কাজ শুরু রংপুরে সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের সংবাদ সম্মেলন সংবিধান অনুযায়ী যথা সময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে ..রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল রংপুরে বস্তাবন্দী অবস্থায় নারীর অর্ধগলিত লাশ উদ্ধার
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০২:৪৪ পূর্বাহ্ন

লালমনিরহাটে আন্তঃজেলা প্রতারক চক্রের তিন সদস্য আটক, ট্রাক উদ্ধার

কায়সারুল আলম সোহাগ, কালীগঞ্জ (লালমনিরহাট) প্রতিনিধি / ১৩৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ১১ আগস্ট, ২০২৫

লালমনিরহাটের কালীগঞ্জ থানায় দায়ের হওয়া পরিবহন প্রতারণা মামলার তদন্তে আন্তঃজেলা প্রতারক চক্রের তিন সদস্যকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গোপন সূত্রের তথ্য ও আধুনিক প্রযুক্তির সহায়তায় ঢাকা, নারায়ণগঞ্জ ও কুমিল্লার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় মামলার ট্রাকটিও উদ্ধার করা হয়।

সোমবার (১১ আগস্ট) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন লালমনিরহাট জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা সাদ আহমেদ।

আটক ব্যক্তিরা হলেন খুলনার মোঃ জাহিদুল মুন্সি (৪০), ঢাকার মোঃরবিবউল ইসলাম মনির (৫৮) এবং মাদারীপুরের মো. আব্দুর রহমান হাওলাদার জসিম ভান্ডারী (৫৪)।

পুলিশ জানায়, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে সংঘবদ্ধভাবে পণ্য পরিবহনের নামে প্রতারণা চালিয়ে আসছিল এবং দেশের বিভিন্ন থানায় তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

তথ্যমতে, গত ২ জুলাই “মেসার্স শুভেচ্ছা ট্রেডার্স” নামে একটি ধান-চাল ব্যবসায়ী প্রতিষ্ঠান দিনাজপুরের স্নেহা অটো রাইস মিলে পণ্য পরিবহনের জন্য ভুয়া রেজিস্ট্রেশন নম্বর (ঢাকা মেট্রো-ট-২৪-৭৬৬৪) সম্বলিত একটি ট্রাক ভাড়া নেয়। ট্রাক চালাচ্ছিলেন মোঃজাহিদুল ইসলাম দুখু ওরফে তাইজুল মোল্লা। কিন্তু পণ্য গন্তব্যে পৌঁছায়নি এবং চালকেরও খোঁজ মেলেনি। পরে ২৮ জুলাই কালীগঞ্জ থানায় মামলা হয়, যা ডিবি পুলিশের কাছে তদন্তের দায়িত্ব আসে।

তদন্তে চক্রের তিন সদস্যকে শনাক্ত করে একাধিক জেলায় অভিযান চালিয়ে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে চক্রের আরও সদস্যদের পরিচয় ও প্রতারণার পদ্ধতি সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য মিলেছে।

ওসি সাদ আহমেদ জানান, আটকরা সংঘবদ্ধ প্রতারক চক্রের সক্রিয় সদস্য, যারা একই কায়দায় পণ্য আত্মসাৎ করে আসছিল। চক্রের অন্যান্য সদস্যদের ধরতে অভিযান চলছে।

লালমনিরহাটের পুলিশ সুপার তরিকুল ইসলাম বলেন, আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং প্রতারণা দমনে পুলিশ জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ