শিরোনাম
বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল বিআরটিএ’র ১ কোটি ৩ লাখ টাকা জমি বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরে ১’শ শয্যার আধুনিক শিশু হাসপাতাল চালুর প্রস্তুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার …. রংপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী রংপুর নগরবাসীর ভোগান্তি দূর করতে ভাঙা সড়ক সংস্কার কাজ শুরু রংপুরে সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের সংবাদ সম্মেলন সংবিধান অনুযায়ী যথা সময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে ..রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল রংপুরে বস্তাবন্দী অবস্থায় নারীর অর্ধগলিত লাশ উদ্ধার
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০১:০৪ পূর্বাহ্ন

লালমনিরহাটের পাটগ্রামে জমি নিয়ে সংঘর্ষে নিহত-১

মুর্শিদ পাটগ্রাম প্রতিনিধি :: / ১৭৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫

 

লালমনিরহাটের পাটগ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে ধাক্কাধাক্কিতে রইজ উদ্দিন (৪৬) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৭ জুন) বিকেলে উপজেলার বেলেরবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত রইজ উদ্দিন পাটগ্রামের বেলের বাড়ি এলাকার আব্দুল হাইয়ের ছেলে।

স্থানীয়রা জানান, রইজ উদ্দিনের সঙ্গে সাহেব আলীর দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। বিকেলে জমির সীমানা নিয়ে তাদের দুজনের মধ্যে কথা-কাটাকাটি হয়, যা একপর্যায়ে ধাক্কাধাক্কিতে রূপ নেয়। এ সময় রইজ উদ্দিন মাটিতে পড়ে গেলে তাকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পাটগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ