শিরোনাম
বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল বিআরটিএ’র ১ কোটি ৩ লাখ টাকা জমি বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরে ১’শ শয্যার আধুনিক শিশু হাসপাতাল চালুর প্রস্তুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার …. রংপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী রংপুর নগরবাসীর ভোগান্তি দূর করতে ভাঙা সড়ক সংস্কার কাজ শুরু রংপুরে সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের সংবাদ সম্মেলন সংবিধান অনুযায়ী যথা সময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে ..রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল রংপুরে বস্তাবন্দী অবস্থায় নারীর অর্ধগলিত লাশ উদ্ধার
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৬:৪২ পূর্বাহ্ন

লালমনিরহাটের কালীগঞ্জে বিক্রির জন্য আনা ১৩ মণ সরকারি বই উদ্ধার

ডেস্ক রিপোর্ট / ১৫৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ২১ মে, ২০২৫

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় কাকিনা পোনা হাটি বাজারে বিক্রির উদ্দেশ্যে ভ্যানে করে নিয়ে যাওয়ার সময় স্থানীয়দের সহায়তায় প্রায় ১৩ মণ সরকারি মাধ্যমিক স্তরের পাঠ্যপুস্তক উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (২০ মে) দুপুর ১২টার দিকে উপজেলার কাকিনা ইউনিয়নের (পোনাহাটি) এলাকায় ঘটনাটি ঘটে।

এ সময় আলী হোসেন নামে এক ভাঙারি ব্যবসায়ীকে আটক করা হলেও পরে মুচলেকা নিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়। তিনি উপজেলার ভোটমারী ইউনিয়নের জামিরবাড়ি গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, আলী হোসেন বইগুলো ক্রয় করে ভ্যানযোগে কাকিনা পোনা হাটি পৌঁছালে স্থানীয়রা বিষয়টি দেখে তাকে আটক করে। পরে তারা কালীগঞ্জ থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে বইবোঝাই ভ্যানগাড়িটি জব্দ করে এবং আলী হোসেনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যায়।

এদিকে সরকারি বই এভাবে বাইরে চলে যাওয়ার ঘটনায় এবং প্রাথমিক তদন্তে গাফিলতির সন্দেহে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের হিসাব সহকারী তাহাজ্জুদ হোসেন এবং অফিস সহায়ক (পিয়ন) তারিককে শোকজ নোটিশ পাঠানো হবে বলে শিক্ষা অফিস সূত্রে জানা গেছে।

এ বিষয়ে কালীগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) বদরুল হাসান রাতে ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সরকারি বই এভাবে বিক্রির তথ্য পাওয়ার সঙ্গে সঙ্গেই আমরা পদক্ষেপ নিয়েছি। আটক ব্যবসায়ীকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকিয়া সুলতানা বলেন, উদ্ধার করা বইগুলোর মধ্যে রয়েছে- ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণির বই ও নবম শ্রেণির দাখিল স্তরের বই। বইগুলো ২০২২, ২০২৩ ও ২০২৪ শিক্ষাবর্ষের সিলেবাস পরিবর্তনের কারণে শিক্ষাক্রম থেকে বাতিল করা হয়েছিল। এ ঘটনায় কোনো কর্মকর্তা-কর্মচারী জড়িত থাকলে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ