শিরোনাম
দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে রংপুরে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রংপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবার পেল ২ কোটি ১৬ লক্ষ টাকার আর্থিক সহায়তা রংপুরে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার রংপুরে সড়ক দূর্ঘটনায় এক নারী মৃত্যু মিঠাপুকুর ভুমি অফিসের ক্যাশিয়ারের তৌহিদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যিকারের দোষীদের আইনের আওতায় নিয়ে আসা সবচেয়ে জরুরী …. রংপুরে ত্রাণ মন্ত্রী দুলু রংপুরে তিস্তা নদীবেষ্টিত কর্মহীন ও দ্স্থু ৩’শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান রংপুরে সাংবাদিক হত্যা মামলায় এক আসামীর মৃত্যুদন্ড ও ২ জনের যাবজ্জীবন রংপুরে চার খুনের ঘটনায় তদন্তে আসা নানা প্রশ্নের জবাব পেশাদারিত্বের সাথে খুঁজছে পুলিশ
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন

লালমনিরহাটের আদিতমারিতে র‍্যাবের পৃথক অভিযানে ৫৮.৯ কেজি গাঁজা,১টি ট্রাক জব্দসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, রংপুর / ১৮৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫

র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন সর্বগ্রাসী মাদকের বিরুদ্ধে নিয়মিতভাবে সর্বাত্মক অভিযান পরিচালনা করে আসছে।

র‌্যাবের চলমান এই মাদকবিরোধী অভিযানের ধারাবাহিকতায় ইং ২৫/০৯/২০২৫ তারিখ রাত ১১.০০ ঘটিকায় র‌্যাব-১৩, ব্যাটালিয়ন সদর, রংপুর এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে লালমনিরহাট জেলার আদিতমারি থানাধীন ৭নং পলাশী ইউপির মদনপুর সাকিনস্থ চা এর দোকানের সামনে অভিযান পরিচালনা করে ধৃত আসামীদ্বয়ের ব্যবহৃত ট্রাক তল্লাশীকালে সাদা বস্তার মধ্যে রক্ষিত ২৮.৮ কেজি গাঁজা এবং ০১ টি ট্রাক জব্দসহ আসামী ১। মোঃ বকুল হোসেন (৩৩), পিতা-হাজী মোঃ আবু সাঈদ মন্ডল, সাং-কাশিহাট, ইউপি-বনবাড়িয়া, থানা-সিরাজগঞ্জ সদর, জেলা-সিরাজগঞ্জ এবং ২। সজিব আহমেদ আকন্দ (২৬), স্বামী-মৃত দুলাল আহমেদ আকন্দ, সাং-সোনারগাঁও, ইউপি-রঘুনাথপুর, থানা-মুক্তাগাছা, জেলা-ময়মনসিংহ’দ্বয়কে গ্রেফতার করতে সক্ষম হয়।

পৃথক অন্য একটি অভিযানে র‍্যাব-১৩, সিপিএসসি, রংপুর এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ইং ২৬/০৯/২০২৫ তারিখ বিকাল ০৫.৩০ ঘটিকায় রংপুর মহানগরীর তাজহাট থানাধীন ১৫ নং ওয়ার্ডের মর্ডান মোড়স্থ মোঃ মনিরুজ্জামানের কনফেকশনারী দোকানের সামনে অভিযান পরিচালনা করে ১টি টিভির কার্টন এর মধ্যে রক্ষিত ২০.১ কেজি গাঁজা উদ্ধার পূর্বক মাদক ব্যবসায়ী ০১। মোছাঃ আয়েশা খাতুন (২৪), পিতা- আমিনুল ইসলাম, স্বামী- আরিফুল ইসলাম, সাং- উত্তর গোপালপুর, থানা- কোতয়ালী, জেলা- দিনাজপুর’কে গ্রেফতার করতে সক্ষম হয়।

পৃথক আরো একটি অভিযানে ইং ২৬/০৯/২০২৫ তারিখ রাত ০৯.৪০ ঘটিকায় র‌্যাব-১৩, ব্যাটালিয়ান সদর রংপুর এর আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে রংপুর মহানগরীর তাজহাট থানাধীন পার্কের মোড় সংলগ্ন রিয়াম শপিং এর সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে ১০ কেজি গাঁজাসহ আসামী মোঃ কবির হোসেন নয়ন (৩০), পিতা-মোঃ নুরনবী হোসেন, সাং-দৈইখাওয়া, ৪নং ওয়ার্ড, ইউপি-গোতামারি, থানা-হাতিবান্ধা, জেলা-লালমনিরহাট’কে গ্রেফতার করতে সক্ষম হয়।

পরবর্তী কার্যক্রমের গ্রেফতারকৃত আসামিদেরকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ