শিরোনাম
দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে রংপুরে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রংপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবার পেল ২ কোটি ১৬ লক্ষ টাকার আর্থিক সহায়তা রংপুরে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার রংপুরে সড়ক দূর্ঘটনায় এক নারী মৃত্যু মিঠাপুকুর ভুমি অফিসের ক্যাশিয়ারের তৌহিদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যিকারের দোষীদের আইনের আওতায় নিয়ে আসা সবচেয়ে জরুরী …. রংপুরে ত্রাণ মন্ত্রী দুলু রংপুরে তিস্তা নদীবেষ্টিত কর্মহীন ও দ্স্থু ৩’শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান রংপুরে সাংবাদিক হত্যা মামলায় এক আসামীর মৃত্যুদন্ড ও ২ জনের যাবজ্জীবন রংপুরে চার খুনের ঘটনায় তদন্তে আসা নানা প্রশ্নের জবাব পেশাদারিত্বের সাথে খুঁজছে পুলিশ
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৩:১৮ অপরাহ্ন

রৌমারীতে ২২,১০০ পিস ইয়াবাসহ একজন মাদক ব্যবসায়ী আটক

স্থানীয় রিপোর্ট / ১৯৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ৩০ জুন, ২০২৫

কুড়িগ্রামের রৌমারী উপজেলায় বিপুল পরিমাণ ইয়াবাসহ রফিক হোসেন (৩৮) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। সোমবার সকাল পৌনে ৮টার দিকে রৌমারী সদর ইউনিয়নের চর নতুনবন্দর এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক রফিক হোসেন রৌমারী সদর ইউনিয়নের চর নতুনবন্দর এলাকার বাসিন্দা এবং আনোয়ার হোসেনের ছেলে।

রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল সোমবার সকালে অভিযান চালিয়ে রফিক হোসেনের বাড়ি থেকে ২২ হাজার ১০০ পিস ইয়াবা জব্দ করে এবং তাকে আটক করে।

তিনি আরও জানান, আটক রফিক হোসেনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। মামলার পর মঙ্গলবার সকালে তাকে কুড়িগ্রাম জেলহাজতে পাঠানো হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ