শিরোনাম
দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে রংপুরে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রংপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবার পেল ২ কোটি ১৬ লক্ষ টাকার আর্থিক সহায়তা রংপুরে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার রংপুরে সড়ক দূর্ঘটনায় এক নারী মৃত্যু মিঠাপুকুর ভুমি অফিসের ক্যাশিয়ারের তৌহিদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যিকারের দোষীদের আইনের আওতায় নিয়ে আসা সবচেয়ে জরুরী …. রংপুরে ত্রাণ মন্ত্রী দুলু রংপুরে তিস্তা নদীবেষ্টিত কর্মহীন ও দ্স্থু ৩’শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান রংপুরে সাংবাদিক হত্যা মামলায় এক আসামীর মৃত্যুদন্ড ও ২ জনের যাবজ্জীবন রংপুরে চার খুনের ঘটনায় তদন্তে আসা নানা প্রশ্নের জবাব পেশাদারিত্বের সাথে খুঁজছে পুলিশ
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৭:৪৩ পূর্বাহ্ন

রৌমারীতে সাপের কামড়ে গৃহবধূর মৃত্যু

ডেস্ক রিপোর্ট / ১৭৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ২২ জুন, ২০২৫

কুড়িগ্রামের রৌমারী উপজেলায়, বিষধর সাপের কামড়ে ফিরোজা খাতুন (৪৫) নামে, এক গৃহবধূর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

শনিবার (২১ জুন) দিবাগত রাত আনুমানিক ২টার দিকে উপজেলার যাদুরচর ইউনিয়নের বিক্রিবিল গ্রামে এই ঘটনা ঘটে।

নিহত ফিরোজা খাতুন ওই এলাকার ফেরদৌস আলীর স্ত্রী ও চার মেয়েসন্তানের জননী। পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, রাতের নির্জনে প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘরের বাইরে বের হয়েছিলেন ফিরোজা। এ সময় অন্ধকারে একটি বিষধর সাপ এসে তার পায়ে কামড় দেয়।

ঘটনার পরপরই তিনি অসুস্থ হয়ে পড়েন। স্বজন ও প্রতিবেশীরা তাকে দ্রুত উদ্ধার করে রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয় ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ফরমান আলী বলেন, “সাপে কাটা অবস্থায় হাসপাতালে নেওয়া হলেও ফিরোজা খাতুনকে বাঁচানো সম্ভব হয়নি। এই অঞ্চলে বর্ষাকালে প্রায়ই সাপের উপদ্রব বেড়ে গেলেও এই অঞ্চলে চিকিৎসা ও এর প্রতিরোধ ব্যবস্থা অত্যন্ত সীমিত।”

এদিকে যাদুরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সরবেশ আলী মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, “সাপের কামড়ে উক্ত নারীর মৃত্যু অত্যন্ত দুঃখজনক ঘটনা। এ ঘটনায় পরিবারটির পাশাপাশি পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।”

তিনি আরও জানান, রবিবার বিকেলে স্থানীয় কবরস্থানে জানাজা শেষে মরহুমার দাফন সম্পন্ন হয়েছে।

উল্লেখ্য, প্রতি বছর বর্ষা মৌসুমে সীমান্তঘেঁষা রৌমারী উপজেলার নিম্নাঞ্চলগুলোতে সাপের কামড়ের ঘটনা সহ উপদ্রব বেড়ে যায়। বিশেষজ্ঞরা বলছেন, সচেতনতা এবং প্রাথমিক চিকিৎসা ব্যবস্থার ঘাটতির কারণেই অনেক সময় এই ধরনের দুর্ঘটনা প্রাণঘাতী হয়ে ওঠে। স্থানীয়দের মধ্যে এখন সাপের আতংক বিরাজ করছে।

রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকরা জানান, সাপে কাটা রোগীর জন্য দ্রতগতির চিকিৎসা, বিশেষত অ্যান্টিভেনম ইনজেকশন অত্যন্ত জরুরি। কিন্তু অনেক সময় হাসপাতালে পৌঁছানোর আগেই রোগী মারাত্মকভাবে অসুস্থ হয়ে পড়েন বা মৃত্যু ঘটে।

স্থানীয়দের দাবি, প্রত্যন্ত এলাকায় সাপে কাটা প্রতিরোধে সচেতনতামূলক প্রচার, হাসপাতালে চাহিদা অনুযায়ী অ্যান্টিভেনম মজুদ এবং প্রশিক্ষিত স্বাস্থ্যকর্মীর সংখ্যা বাড়ানো জরুরি হয়ে পড়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ