শিরোনাম
বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল বিআরটিএ’র ১ কোটি ৩ লাখ টাকা জমি বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরে ১’শ শয্যার আধুনিক শিশু হাসপাতাল চালুর প্রস্তুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার …. রংপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী রংপুর নগরবাসীর ভোগান্তি দূর করতে ভাঙা সড়ক সংস্কার কাজ শুরু রংপুরে সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের সংবাদ সম্মেলন সংবিধান অনুযায়ী যথা সময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে ..রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল রংপুরে বস্তাবন্দী অবস্থায় নারীর অর্ধগলিত লাশ উদ্ধার
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৮:৫৬ অপরাহ্ন

রোগীকে রেখে নার্সের টিকটক, সেই ক্লিনিকের অপারেশন থিয়েটার সিলগালা

ডেস্ক রিপোর্ট / ৪৯০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫

নড়াইলের লোহাগড়ায় ‘প্রত্যাশা ক্লিনিক’ নামে এক হাসপাতালের অপারেশন থিয়েটারে রোগীর সঙ্গে একটি টিকটক ভিডিও সামাজিকমাধ্যমে ভাইরাল হয়েছে। এ ঘটনায় ক্লিনিকটির অপারেশন থিয়েটার সিলগালা করেছে স্বাস্থ্য বিভাগ।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) বেলা ১১টায় লোহাগড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবুল হাসনাত এ নির্দেশ দেন।

এসময় উপস্থিত ছিলেন—চিকিৎসক কৃষ্ণপদ বিশ্বাস, ইপিআই প্রকল্পের প্রধান সমন্বয়কারী প্রশান্ত ঘোষ, প্রশাসনিক কর্মকর্তা গোলাম কিবরিয়া, লোহাগড়া উপজেলা ক্লিনিক ও ডায়াগনস্টিক ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি কাজী মুরাদ হোসেন ও সাধারণ সম্পাদক রাজু আহমেদ বাপ্পি।

স্থানীয় সূত্রে জানা গেছে, লোহাগড়া পৌরসভার জয়পুর গ্রামের ফুলিকাজির মোড়ে অবস্থিত প্রত্যাশা ক্লিনিকে কর্মরত নার্স প্রিয়া অপারেশন থিয়েটারে দাঁড়িয়ে মুমূর্ষু রোগীর পাশে টিকটক ভিডিও ধারণ করেন এবং তা সামাজিক মাধ্যমে আপলোড করেন। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়।

এ বিষয়ে অভিযুক্ত নার্স প্রিয়া তার ভুল স্বীকার করে দুঃখ প্রকাশ করেছেন এবং ক্ষমা চেয়েছেন। ক্লিনিকটির মালিক সেলিমও বিষয়টি ভুল স্বীকার করে সংশ্লিষ্ট নার্সকে ক্ষমা করে দেওয়ার আহ্বান জানান।

ঘটনাটি গণমাধ্যমে প্রকাশিত হলে স্বাস্থ্য বিভাগ তৎপর হয়ে ওঠে। পরদিন সকালে জেলা সিভিল সার্জনের নির্দেশে উপজেলা স্বাস্থ্য বিভাগ ক্লিনিকটির অপারেশন থিয়েটারটি সিলগালা করে দেয়।

এ বিষয়ে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবুল হাসনাত বলেন, ‘অপারেশন থিয়েটারের কোনো কর্মকাণ্ড প্রকাশ করা দণ্ডনীয় অপরাধ। আর সেখানে মুমূর্ষু রোগীকে অপারেশন থিয়েটারের বেডে রেখে টিকটক করা সীমাহীন অপরাধ। অপারেশন থিয়েটারে টিকটক ভিডিও প্রকাশ হলে এটি স্বাস্থ্য বিভাগের নজরে আসে। পরে নড়াইল জেলা সিভিল সার্জনের নির্দেশে অভিযুক্ত ওই প্রত্যাশা ক্লিনিকের অপারেশন থিয়েটার সিলগালা করা হয়, যা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ