শিরোনাম
বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল বিআরটিএ’র ১ কোটি ৩ লাখ টাকা জমি বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরে ১’শ শয্যার আধুনিক শিশু হাসপাতাল চালুর প্রস্তুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার …. রংপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী রংপুর নগরবাসীর ভোগান্তি দূর করতে ভাঙা সড়ক সংস্কার কাজ শুরু রংপুরে সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের সংবাদ সম্মেলন সংবিধান অনুযায়ী যথা সময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে ..রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল রংপুরে বস্তাবন্দী অবস্থায় নারীর অর্ধগলিত লাশ উদ্ধার
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৮:৪২ অপরাহ্ন

রেফ্রিজারেটর বিস্ফোরণে একে একে না ফেরার দেশে একই পরিবারের ৭ জন

ডেস্ক রিপোর্ট / ১৬৫৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ৩০ আগস্ট, ২০২৫

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে রেফ্রিজারেটরের কম্প্রেসার বিস্ফোরণে আরও এক জনের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৯ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আসমা বেগম (৩৫)। এ নিয়ে একই পরিবারের সাতজনের জীবন প্রদীপ নিভে গেল।

এর আগে মারা যান আসমার মেয়ে কলেজছাত্রী তানজিলা আক্তার তিশা (১৭), আসমার বোন সালমা বেগম (৩০), ভায়রা হাসান গাজী (৪০), তার চার বছরের মেয়ে জান্নাত, এক মাস বয়সী শিশু ইমাম উদ্দিন এবং নানি তাহেরা আক্তার (৫৫)।

হাসপাতালের আবাসিক সার্জন ডা. সুলতান মাহমুদ শিকদার তাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

শোক আর বেদনায় ভেঙে পড়া পরিবার হাসপাতালে চিকিৎসাধীন শিশু আরাফাত হোসেনের বাবা তানজিল হোসেন তাঞ্জু কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘তিতাস গ্যাসের লিকেজ থেকে হওয়া বিস্ফোরণে আমার স্ত্রী আসমা বেগম আর আমার মেধাবী কলেজ পড়ুয়া মেয়ের জীবন কেড়ে নিয়েছে। আমার শ্যালিকা, ভায়রা, তাদের সন্তানরা, এমনকি স্ত্রী ও শালিকার মাকেও কেড়ে নিয়েছে। একে একে পুরো পরিবারটাই শেষ হয়ে গেল। আমি এই ঘটনার সুষ্ঠু তদন্ত চাই।’

তিনি আরও জানান, স্ত্রীর আসমা আক্তারের মরদেহ নিয়ে ময়মনসিংহের ফুলপুর উপজেলার চকবদন গ্রামে রওনা হয়েছেন। কলেজছাত্রী মেয়ের কবরের পাশে তাকেই দাফন করা হবে।

মেধাবী ছাত্রীর অকাল মৃত্যু নারায়ণগঞ্জ সরকারি তোলারাম কলেজের উচ্চমাধ্যমিকের দ্বিতীয় বর্ষের ছাত্রী তানজিলা আক্তার তিশা সহপাঠীদের কাছে ছিলেন মেধাবী ও প্রাণবন্ত। তার অকাল মৃত্যুতে সহপাঠী ও স্থানীয়দের মধ্যে নেমে এসেছে শোকের ছায়া।

মৃত্যুর সঙ্গে লড়ছে ২ শিশু

এখনও চিকিৎসাধীন রয়েছে দুই শিশু—আসমার ছেলে আরাফাত হোসেন (১৫) ও হাসানের মেয়ে মুনতাহা (১১)। মুনতাহা হারিয়েছে বাবা, মা, ভাই-বোনসহ চারজনকে। অন্যদিকে আরাফাত হারিয়েছে মা ও বড় বোনকে। তাদের অবস্থাও সংকটাপন্ন বলে জানিয়েছেন চিকিৎসকরা।

এর আগে ২২ আগস্ট দিবাগত রাত সাড়ে ৩টার দিকে সিদ্ধিরগঞ্জের হিরাঝিল আবাসিক এলাকার জাকির খন্দকারের টিনশেড বাড়িতে এই বিস্ফোরণ ঘটে। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়লে দুটি কক্ষে ঘুমিয়ে থাকা নয়জন নারী ও শিশু দগ্ধ হন। পরে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিট ও জাতীয় বার্ন ইন্সটিটিউটে ভর্তি করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ