শিরোনাম
দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে রংপুরে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রংপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবার পেল ২ কোটি ১৬ লক্ষ টাকার আর্থিক সহায়তা রংপুরে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার রংপুরে সড়ক দূর্ঘটনায় এক নারী মৃত্যু মিঠাপুকুর ভুমি অফিসের ক্যাশিয়ারের তৌহিদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যিকারের দোষীদের আইনের আওতায় নিয়ে আসা সবচেয়ে জরুরী …. রংপুরে ত্রাণ মন্ত্রী দুলু রংপুরে তিস্তা নদীবেষ্টিত কর্মহীন ও দ্স্থু ৩’শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান রংপুরে সাংবাদিক হত্যা মামলায় এক আসামীর মৃত্যুদন্ড ও ২ জনের যাবজ্জীবন রংপুরে চার খুনের ঘটনায় তদন্তে আসা নানা প্রশ্নের জবাব পেশাদারিত্বের সাথে খুঁজছে পুলিশ
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৩ পূর্বাহ্ন

রিয়াদের বাসা থেকে আড়াই কোটির চেক, ২০ লাখ টাকার এফডিআর উদ্ধার

ডেস্ক রিপোর্ট / ২১৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫

বৈষ্যম্যবিরোধী আন্দোলনের নেতা আব্দুর রাজ্জাক বিন সুলাইমান রিয়াদের নাখালপাড়ার বাসা থেকে দুই কোটি ২৫ লাখ টাকার চেক ও প্রায় ২০ লাখ টাকার এফডিআর উদ্ধার করেছে পুলিশ—এমনটাই জানালেন প্রবাসী সাংবাদিক জাওয়াদ নির্ঝর। এ ছাড়া তিনি জানালেন, রিয়াদের একটি বেসরকারি ব্যাংক অ্যাকাউন্টে ৬০-৭০ লাখ টাকার লেনদেনের প্রমাণ পেয়েছে পুলিশ।

মঙ্গলবার সন্ধ্যায় এক ফেসবুক পোস্টে এসব তথ্য জানান জাওয়াদ নির্ঝর। ওই পোস্টের শিরোনামে বলা হয়েছে, আলোচিত চাঁদাবাজ রিয়াদের বাসায় অভিযানে যা যা পাওয়া গেলো।

তিনি বলেন, ‘সমন্বয়ক পরিচয় দিয়ে গুলশানে চাঁদাবাজির ঘটনায় গ্রেপ্তার হয়েছেন বৈষ্যম্যবিরোধী আন্দোলনের নেতা আব্দুর রাজ্জাক বিন সুলাইমান রিয়াদ! গতকাল রাত ১১টা পর্যন্ত পুলিশ রিয়াদের নাখালপাড়ার বাসায় অভিযান চালায়।

এ সময় দুই কোটি ২৫ লাখ টাকার একটি চেকের সন্ধান পায় পুলিশ। আগামী মাসের ২ তারিখে ওই চেকটি ক্যাশ হওয়ার কথা ছিল।’

টাকার সূত্র উল্লেখ করে জাওয়াদ নির্ঝর বলেন, ‘গুলশানে আওয়ামীপন্থী এক ব্যবসায়ীর জমি উদ্ধারে ৫ কোটি টাকা চুক্তি হয়েছিল রিয়াদের সঙ্গে। সেই চুক্তির দুই কোটি ২৫ লাখ টাকার লেনদেনে চেক ছিল রিয়াদের ঘরে।

তবে পুলিশের সমর্থিত সূত্র, অভিযান এবং ওপরের তথ্যের সতত্য নিশ্চিত করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ