শিরোনাম
দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে রংপুরে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রংপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবার পেল ২ কোটি ১৬ লক্ষ টাকার আর্থিক সহায়তা রংপুরে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার রংপুরে সড়ক দূর্ঘটনায় এক নারী মৃত্যু মিঠাপুকুর ভুমি অফিসের ক্যাশিয়ারের তৌহিদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যিকারের দোষীদের আইনের আওতায় নিয়ে আসা সবচেয়ে জরুরী …. রংপুরে ত্রাণ মন্ত্রী দুলু রংপুরে তিস্তা নদীবেষ্টিত কর্মহীন ও দ্স্থু ৩’শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান রংপুরে সাংবাদিক হত্যা মামলায় এক আসামীর মৃত্যুদন্ড ও ২ জনের যাবজ্জীবন রংপুরে চার খুনের ঘটনায় তদন্তে আসা নানা প্রশ্নের জবাব পেশাদারিত্বের সাথে খুঁজছে পুলিশ
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১:৪৭ পূর্বাহ্ন

রায়েরবাজার কবরস্থানে শহীদদের কবরে নিম্নমানের ইট দেখে ক্ষোভ প্রকাশ করলেন স্বরাষ্ট্র উপদেষ্টা

ডেস্ক রিপোর্ট / ১৮২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ২ আগস্ট, ২০২৫

ঢাকার রায়েরবাজার কবরস্থানে গণঅভ্যুত্থানে শহীদদের গণকবর পরিদর্শন করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

এ সময়, কবরস্থানে গণকবরের ভিত্তিপ্রস্তর স্থাপনের কাজে নিম্নমানের ইট দেখে সংশ্লিষ্ট প্রকৌশলী ও টেন্ডারকারীদের উদ্দেশে ক্ষোভ প্রকাশ করেন তিনি।

শনিবার (২ আগস্ট) পরিদর্শনের সময় সংশ্লিষ্টদের ইট দেখিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘ঘটনা কী? ইটের এটা কী কোয়ালিটি?’

টেন্ডার সংশ্লিষ্ট এক ব্যক্তি উত্তরে বলেন, ‘স্যার, এটা এক নম্বর ইট।’

স্বরাষ্ট্র উপদেষ্টা রাগান্বিত হয়ে বলেন, ‘কীসের এক নম্বর? এ কী ইট লাগাইছেন আপনারা? শহীদদের কবরের ওপর এভাবে দুর্নীতি করছেন আপনারা?’

এক ব্যক্তি উত্তরে বলেন, ‘স্যার, ১০০ শতভাগ ভালো ইট এটা।’

স্বরাষ্ট্র উপদেষ্টা রেগে গিয়ে বলেন, ‘আপ ব্যাটা, কীসের ভালো ইট এটা?’

এরপর প্রকৌশলীকে ডাক দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। প্রকৌশলীকে বলেন, ‘ইটগুলো আপনি দেখেন। আপনি কোথা থেকে পাস করেছেন?’

উত্তরে প্রকৌশলী বলেন, ‘আইইউবি থেকে।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘আইইউবি থেকে পাস করেছেন। আপনিই দেখেন ইটগুলো কেমন।’

এরপর ইটগুলো সরানোর নির্দেশ দেন তিনি। পরে পাশেই পড়ে থাকা ইটের খোয়াগুলোর কাছে যান স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। সেখানে গিয়েও সেগুলোর মান দেখে ক্ষোভ প্রকাশ করে সেগুলো সরানোর নির্দেশ দেন তিনি।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘আইইউবি থেকে পাস করেছেন। আপনিই দেখেন ইটগুলো কেমন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ