শিরোনাম
দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে রংপুরে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রংপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবার পেল ২ কোটি ১৬ লক্ষ টাকার আর্থিক সহায়তা রংপুরে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার রংপুরে সড়ক দূর্ঘটনায় এক নারী মৃত্যু মিঠাপুকুর ভুমি অফিসের ক্যাশিয়ারের তৌহিদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যিকারের দোষীদের আইনের আওতায় নিয়ে আসা সবচেয়ে জরুরী …. রংপুরে ত্রাণ মন্ত্রী দুলু রংপুরে তিস্তা নদীবেষ্টিত কর্মহীন ও দ্স্থু ৩’শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান রংপুরে সাংবাদিক হত্যা মামলায় এক আসামীর মৃত্যুদন্ড ও ২ জনের যাবজ্জীবন রংপুরে চার খুনের ঘটনায় তদন্তে আসা নানা প্রশ্নের জবাব পেশাদারিত্বের সাথে খুঁজছে পুলিশ
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৫:৪৩ অপরাহ্ন

রাতের আধারে ‘জয় বাংলা, শেখ হাসিনার সৈনিক’ বলে স্লোগান; গ্রেপ্তার ৩

ডেস্ক রিপোর্ট / ১৬৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় গভীর রাতে আওয়ামী লীগের স্লোগান দেওয়ার অভিযোগে শুক্রবার রাতে তিনজনকে গ্রেপ্তার করেছে আনোয়ারা থানা পুলিশ। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দিবাগত রাতে উপজেলার জুঁইদণ্ডী ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করা হয়।

ভাইরাল হওয়া ৪১ সেকেন্ডের একটি ভিডিও ফুটেজের সূত্র ধরে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়, আব্দুল কাদের (৫০), আরিফ (২০) এবং আব্দুল খালেক (২৮) নামের ওই তিন ব্যক্তিকে।

ভিডিওতে দেখা যায়, কয়েকজন লুঙ্গি পরিহিত ব্যক্তি রাতের অন্ধকারে রাজনৈতিক স্লোগান দেন, ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, শেখ হাসিনার সৈনিক, শেখ হাসিনা বীরের বেশে আসবে ফিরে, বাংলাদেশে, যা দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।’

গ্রেপ্তারকৃতদের জুঁইদণ্ডী ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে আটক করা হয়। পুলিশ জানায়, ভিডিওটি ছড়িয়ে পড়ার পর স্থানীয়ভাবে রাজনৈতিক উদ্বেগ ও আলোচনা সৃষ্টি হলে তাৎক্ষণিকভাবে ভিডিওর সূত্র অনুসরণ করে শুক্রবার রাতে তাদের আটক করা হয়।

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন বলেন, রাতের অন্ধকারে রাজনৈতিক স্লোগান দেওয়ার ঘটনায় তাদের গ্রেপ্তার করা হয়েছে। বিষয়টি তদন্তাধীন।ভিডিওটির সূত্র ধরে পুলিশ প্রাথমিকভাবে অভিযান পরিচালনা করেছে এবং ঘটনার তদন্ত চালিয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ