শিরোনাম
মিঠাপুকুর ভুমি অফিসের ক্যাশিয়ারের তৌহিদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যিকারের দোষীদের আইনের আওতায় নিয়ে আসা সবচেয়ে জরুরী …. রংপুরে ত্রাণ মন্ত্রী দুলু রংপুরে তিস্তা নদীবেষ্টিত কর্মহীন ও দ্স্থু ৩’শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান রংপুরে সাংবাদিক হত্যা মামলায় এক আসামীর মৃত্যুদন্ড ও ২ জনের যাবজ্জীবন রংপুরে চার খুনের ঘটনায় তদন্তে আসা নানা প্রশ্নের জবাব পেশাদারিত্বের সাথে খুঁজছে পুলিশ এসপিজিআরসি’র নেতা এম নাসিম খানের মৃত্যু বার্ষিকী উপলক্ষে রংপুরে নানা কর্মসূচী পালিত মাদকসেবনে বাঁধা দেয়ায় শিক্ষক গণপতিসহ পরিবারের চার সদস্যকে হত্যা একই পরিবারের ৪ মরদেহ উদ্ধারের ঘটনায় নতুন তথ্য, আটক ৩ রংপুরে জমি-জমা সংক্রান্ত বিরোধের জেরে আহত যুবকের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু রংপুরে চিড়িয়াখানায় অসামাজিক কর্মকান্ডের অভিযোগে ২৭ তরুন-তরুনী আটক
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:০১ পূর্বাহ্ন

রাতভর ইসরায়েলকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান

ডেস্ক রিপোর্ট / ১৬৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫

ইরান-ইসরায়েল সংঘাত সপ্তম দিনে গড়িয়েছে। একে অপরকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও বিমান হামলা চালিয়ে যাচ্ছে, বাড়ছে ক্ষয়ক্ষতি। তবে হতাহতের প্রকৃত সংখ্যা নিশ্চিত হওয়া যায়নি।

সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, গতকাল বুধবার রাতভর ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। এসব ক্ষেপণাস্ত্রের মধ্যে কয়েকটি প্রতিহত করেছে ইসরায়েল।

জর্ডানের আম্মান থেকে আল জাজিরার প্রতিবেদক নুর ওদেহ জানান, ইরানের হামলা ইসরায়েলিদের স্বাভাবিক জীবনে নজিরবিহীন ছন্দপতন ঘটাচ্ছে। তিনি বলেন, ‘গত ছয় দিনে ইসরায়েলিরা এমন একটি অভিজ্ঞতার মধ্য দিয়ে যাচ্ছে, যা তারা আগে কখনও দেখেনি। শক্তিশালী সেনারা ইসরায়েলি শহর ও গুরুত্বপূর্ণ স্থাপনা লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ছে’।

অপরদিকে তেহরান ও এর আশপাশের এলাকায় বিমান হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। নতুন হামলায় হতাহত ও ক্ষয়ক্ষতির তথ্য নিশ্চিত হওয়া যায়নি। তবে ওয়াশিংটনভিত্তিক হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টস জানিয়েছে, ইরান-ইসরায়েল যুদ্ধের সপ্তম দিন পর্যন্ত ইরানে ইসরায়েলি হামলায় অন্তত ৬৩৯ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন প্রায় দেড় হাজার মানুষ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ