শিরোনাম
দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে রংপুরে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রংপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবার পেল ২ কোটি ১৬ লক্ষ টাকার আর্থিক সহায়তা রংপুরে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার রংপুরে সড়ক দূর্ঘটনায় এক নারী মৃত্যু মিঠাপুকুর ভুমি অফিসের ক্যাশিয়ারের তৌহিদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যিকারের দোষীদের আইনের আওতায় নিয়ে আসা সবচেয়ে জরুরী …. রংপুরে ত্রাণ মন্ত্রী দুলু রংপুরে তিস্তা নদীবেষ্টিত কর্মহীন ও দ্স্থু ৩’শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান রংপুরে সাংবাদিক হত্যা মামলায় এক আসামীর মৃত্যুদন্ড ও ২ জনের যাবজ্জীবন রংপুরে চার খুনের ঘটনায় তদন্তে আসা নানা প্রশ্নের জবাব পেশাদারিত্বের সাথে খুঁজছে পুলিশ
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৯:২০ অপরাহ্ন

রাণীশংকৈলে সেনাবাহিনীর অভিযানে ২ চাঁদাবাজ গ্রেফতার 

মাহাবুব আলম, রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধি / ১৫৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ২ আগস্ট, ২০২৫

ঠাকুরগাঁয়ের রাণীশংকৈল উপজেলার ২ চাঁদাবাজকে হাতেনাতে গ্রেফতার করে শনিবার (২ আগষ্ঠ) ঠাকুরগাঁও জেল হাজতে পাঠিয়েছে থানা পুলিশ।

জানা যায়,গতকাল রাতে গোপন সংবাদের ভিত্তিতে রাণীশংকৈল সেনাবাহিনীর ক্যাম্প কমান্ডার মেজর নাঈম এর নেতৃত্বে সেনা টহল দল উপজেলায় মাদ্রাসা মোড় হতে অভিযান চালিয়ে ভান্ডারা গ্রামের সিরাজুল ইসলামের পুত্র রাজু মিয়া (২৬) ও দোশিয়া রাজবাড়ি এলাকার আইনুল হকের পুত্র আনোয়ার হোসেন (ছোটুন) (২৭) কে গ্রেফতার করে। দীর্ঘদিন ধরে এরা বিভিন্ন যানবাহন থেকে চাঁদা আদায় করে আসছিল গতকাল  ট্রাকচালকের নিকট হতে চাঁদা আদায়ের রশিদসহ হাতেনাতে আটক করে পুলিশের নিকট হস্তান্তর করে।

স্থানীয়রা জানায়, বেশ কিছুদিন ধরেই পৌরসভার নামে লোড আনলোড ও ট্রাক-ট্যাংক-লড়ির চাঁদা আদায় করে আসছিলো। কিন্তু পৌর প্রশাসক তা বন্ধ করে দেয়, এরপরেও তারা যানবাহন থামিয়ে টাকা আদায় করছিল। সেনাবাহিনীর বিশেষ অভিযানে এলাকাবাসী স্বস্তি প্রকাশ করেছেন। চাঁদাবাজির বিরুদ্ধে সেনাবাহিনীর অভিযান আগামিতেও চলমান থাকবে বলে ক্যাম্প কমান্ডার মেজর নাঈম জানান।

এ প্রসঙ্গে ট্রাক-ট্যাংক-লড়ির সম্পাদক শাহাবুদ্দিন বলেন, আটককৃত দু’জনে আমাদের সংগঠনের চালান ও পৌরসভার লোড-আনলোডের চাঁদা আদায় করছিল। কিন্তু পৌরকর ও আমাদের সংগঠনের চাঁদা আদায় বন্ধ রয়েছে। আমাদের না জানিয়ে গোপনে তারা এই কাজটি করছিল। এজন্য সংগঠন দায়ি নহে।

এ প্রসঙ্গে থানা অফিসার ইনচার্জ আরশেদুল হক বলেন আটককৃত দুজনের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা হয়েছে। তাদের কে শনিবার জেল হাজতে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ