শিরোনাম
বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল বিআরটিএ’র ১ কোটি ৩ লাখ টাকা জমি বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরে ১’শ শয্যার আধুনিক শিশু হাসপাতাল চালুর প্রস্তুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার …. রংপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী রংপুর নগরবাসীর ভোগান্তি দূর করতে ভাঙা সড়ক সংস্কার কাজ শুরু রংপুরে সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের সংবাদ সম্মেলন সংবিধান অনুযায়ী যথা সময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে ..রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল রংপুরে বস্তাবন্দী অবস্থায় নারীর অর্ধগলিত লাশ উদ্ধার
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৬:৫২ পূর্বাহ্ন

রাণীশংকৈলে মানষিক ভারসাম্যহীন ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার

মাহাবুব আলম, রাণীশংকৈল (ঠাকুরগাঁও)প্রতিনিধি: / ১৪৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ২৪ মে, ২০২৫

 

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় ঘরের সরের সাথে রশি পেঁচিয়ে ছবিল চন্দ্র বর্মন (৪৫) নামে এক মানষিক ভারসাম্যহীন ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।

শনিবার (২৪ মে) উপজেলার নন্দুয়ার ইউনিয়নের বনগাঁও শিয়ালডাঙ্গী এলাকায় নিজ বাড়ির শয়ন কক্ষ থেকে তার ঝুলন্ত মরদেহটি উদ্ধার করা হয়। নিহত দুই সন্তানের জনক ছবিল ওই এলাকার মৃত লেবু চরণ এর ছেলে।

স্থানীয় ও পুলিশ সুত্রে জানা যায়, দীর্ঘ দিন থেকে মানষিক ভারসাম্যহীন হয়ে ঘুরে বেড়াতেন সে।আজ  শনিবার দুপুরে নিজ বাড়িতে লোক না থাকায় সকলের অগোচরে নিজের শয়ণ কক্ষে এ ঘটনা ঘটান তিনি। খবর পেয়ে থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে ছবিল চন্দ্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেন বলে জানান এলাকাবাসী।

রাণীশংকৈল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মুহা. আরশেদুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ