শিরোনাম
বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল বিআরটিএ’র ১ কোটি ৩ লাখ টাকা জমি বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরে ১’শ শয্যার আধুনিক শিশু হাসপাতাল চালুর প্রস্তুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার …. রংপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী রংপুর নগরবাসীর ভোগান্তি দূর করতে ভাঙা সড়ক সংস্কার কাজ শুরু রংপুরে সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের সংবাদ সম্মেলন সংবিধান অনুযায়ী যথা সময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে ..রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল রংপুরে বস্তাবন্দী অবস্থায় নারীর অর্ধগলিত লাশ উদ্ধার
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১১:৪৮ পূর্বাহ্ন

রাণীশংকৈলে পুকুর থেকে অর্ধ গলিত অবস্থায়  অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার 

মাহাবুব আলম,রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি / ১৫২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ৩০ জুন, ২০২৫

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় নন্দুয়ার ইউনিয়নে বনগাঁও গ্রামে সোমবার (৩০) জুন সকালে ধুমপুকুর থেকে অর্ধগলিত অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, স্থানীয় এক ব্যক্তি মাঠে কাজ করতে এসে অর্ধ গলিত অবস্থায় পুকুরের পানিতে ভাসতে দেখে অজ্ঞাত ব্যক্তির একটি লাশ। দেখতে পেয়ে ডাক চিৎকার শুরু করলে মানুষ জমায়েত হয় এবং পুলিশকে ফোন দেয়। পুলিশ ঘটনা স্থলে এসে পানি থেকে লাশ উদ্ধার করে। এখনো পর্যন্ত তেমন কোন লাশের পরিচয় পাওয়া যায়নি। তবে লাশের শরিরে শুধুমাত্র প্যান্ট পরিহিত থাকায় যুবক হিসেবে চিহ্নিত করেছে পুলিশ  ।

স্থানীয় এলাকাবাসীর অভিযোগ করে বলেন,ধুমপুকুর নামে যে জায়গাটিতে লাশটি ভেসে আছে। ওই যুবককে হয়তো কেউ মেরে ফেলে রেখে গেছে। তবে ধারণা করা হচ্ছে বেশ কয়েকদিন আগের লাশটি। এখন সুষ্ঠু তদন্ত দাবি করেছেন তারা।

এ বিষয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মুহা.আরশেদুল হক জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসপি সার্কেল সহ থানার পুলিশ ফোর্স ঘটনা স্থানে এসেছি।লাশ উদ্ধারে ব্যবস্থা নেয়া হয়েছে।লাশ ময়না তদন্তের জন্য জেলা মর্গে প্রেরণ করা হবে এখন পর্যন্ত নিহত ব্যাক্তির পরিচয় সনাক্ত করা যায়নি। পুলিশ সার্বিকভাবে বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ