শিরোনাম
বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল বিআরটিএ’র ১ কোটি ৩ লাখ টাকা জমি বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরে ১’শ শয্যার আধুনিক শিশু হাসপাতাল চালুর প্রস্তুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার …. রংপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী রংপুর নগরবাসীর ভোগান্তি দূর করতে ভাঙা সড়ক সংস্কার কাজ শুরু রংপুরে সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের সংবাদ সম্মেলন সংবিধান অনুযায়ী যথা সময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে ..রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল রংপুরে বস্তাবন্দী অবস্থায় নারীর অর্ধগলিত লাশ উদ্ধার
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৬:৩৮ পূর্বাহ্ন

রাণীশংকৈলে গ্যাস ট্যাবলেট খেয়ে কৃষকের মৃত্যু

মাহাবুব আলম, রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি : / ১৩৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ২০ মে, ২০২৫

 

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় বিষাক্ত গ্যাস ট্যাবলেট খেয়ে মুঞ্জুর আলী (৪০) নামে এক কৃষকের মৃত্যুর খবর পাওয়া গেছে ।সোমবার (১৯ মে) দুপুরে উপজেলার ভরনিয়া মন্ডলপাড়া গ্রামে তাঁর নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।নিহত মুঞ্জুর আলী উপজেলার ভরনিয়া মন্ডলপাড়া গ্রামের মৃত রমজান আলীর ছেলে।

স্থানীয় ও পারিবারিক সুত্রে জানা যায় দীর্ঘদিন যাবত  মানসিক চাপ ও দুশ্চিন্তা ভুগতে ছিলেন। তাঁদের ধারণা হতাশাগ্রস্ত হয়ে নিজ বাড়িতে পরিবারের সদস্যদের আড়ালে বিষাক্ত গ্যাস ট্যাবলেট খেয়ে অসুস্থ হয়ে পড়ে কৃষক মুঞ্জুর আলী। পরিবারের সদস্যরা জানতে পেরে অসুস্থ অবস্থায় তাঁকে উদ্ধার করে রাণীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় পরে সেখানে নেওয়ার প্রতিমধ্যে মারা যান তিনি।

রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহা. আরশেদুল হক জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লাশ ময়নাতদন্তের জন্য জেলা  সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে । এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ