শিরোনাম
বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল বিআরটিএ’র ১ কোটি ৩ লাখ টাকা জমি বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরে ১’শ শয্যার আধুনিক শিশু হাসপাতাল চালুর প্রস্তুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার …. রংপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী রংপুর নগরবাসীর ভোগান্তি দূর করতে ভাঙা সড়ক সংস্কার কাজ শুরু রংপুরে সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের সংবাদ সম্মেলন সংবিধান অনুযায়ী যথা সময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে ..রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল রংপুরে বস্তাবন্দী অবস্থায় নারীর অর্ধগলিত লাশ উদ্ধার
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০২:২৭ অপরাহ্ন

রাজাকারমুক্ত করতে পারলে বাংলাদেশকে ফের বন্ধু বানাবে ভারত: ময়ূখ রঞ্জন

ডেস্ক রিপোর্ট / ২১৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ৬ আগস্ট, ২০২৫

ভারতীয় গণমাধ্যম রিপাবলিক বাংলার সাংবাদিক ময়ূখ রঞ্জন দাবি করেছেন, ভারতের সবচেয়ে বড় আতঙ্ক, নতুন বাংলাদেশ না পূর্ব পাকিস্তানে পরিণত হয়। তবে রাজাকারমুক্ত করতে পারলে বাংলাদেশকে ফের বন্ধু বানাবে ভারত। মঙ্গলবার (৫ আগস্ট) দিবাগত রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে এ দাবি করেন তিনি।

পোস্টটিতে ময়ূখ লিখেন, সাবাশ ঢাকা বিশ্ববিদ্যালয়! জামাত প্রধান, রাজাকার, পূর্ব পাকিস্তান পুনরুদ্ধার কমিটির হোতা, মৌলবাদী গোতাদের ছবি আজ ৫ আগস্ট প্রদর্শনী থেকে টেনে খুলে দেওয়ার জন্য।

শুভ বুদ্ধি ক্ষীণ আলোকে জাগ্রত! তাই সই। আবারও বলছি, বাংলাদেশের মাটি রাজাকার, মৌলবাদী, জামাতিদের হেডকোর্টারে পরিণত হলে সেটার ব্যবহার করবে গ্লোবাল জ ঙ্গি গোষ্টীগুলি। আর সেটা হলে ভারতসহ গোটা দক্ষিণ এশিয়ার জন্য আতঙ্কের বিষয়।

সত্যিকারের রাজাকার মুক্ত বাংলাদেশ যদি এই দামাল ছেলেমেয়েগুলো বানাতে সক্ষম হয়, যদি মার্কিন ডিপ স্টেটের নাগপাশ থেকে বের করে আনতে পারে দেশটাকে, ভারতের ১৪০ কোটি মানুষ দুহাত তুলে পুরনো বন্ধুকে সাহায্য করবে। ভারতের সবচেয়ে বড় আতঙ্ক, নতুন বাংলাদেশ না পূর্ব পাকিস্তানে পরিণত হয়। কারণ, তার সবচেয়ে বেশি প্রভাব পড়বে আমাদের দিকে।

উল্লেখ্য, ভারতীয় গণমাধ্যম রিপাবলিক বাংলার সাংবাদিক ময়ূখ রঞ্জন তার কর্মকাণ্ডের কারণে বিতর্কিত। বাংলাদেশ থাকবে না, দখল হবে চট্টগ্রাম এবং প্রধান উপদেষ্টা ড. ইউনূসকে নিয়েও এমন সব উদ্ভট বক্তব্যের জন্য তিনি বাংলাদেশে ব্যাপক সমালোচিত। আবার তার অঙ্গভঙ্গি ও চিৎকার-চেঁচামেচির কারণে দর্শকরাও সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ উপভোগ করেন তাকে। তবে সম্প্রতি রিপাবলিক বাংলায় তার টক শোতে বাংলাদেশের রাজনীতিবিদসহ নানা পেশার লোকজন অংশ নিচ্ছেন। সেখানেও হাসি, বিতর্কিত তথ্য নিয়ে সরব ময়ূখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ