শিরোনাম
দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে রংপুরে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রংপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবার পেল ২ কোটি ১৬ লক্ষ টাকার আর্থিক সহায়তা রংপুরে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার রংপুরে সড়ক দূর্ঘটনায় এক নারী মৃত্যু মিঠাপুকুর ভুমি অফিসের ক্যাশিয়ারের তৌহিদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যিকারের দোষীদের আইনের আওতায় নিয়ে আসা সবচেয়ে জরুরী …. রংপুরে ত্রাণ মন্ত্রী দুলু রংপুরে তিস্তা নদীবেষ্টিত কর্মহীন ও দ্স্থু ৩’শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান রংপুরে সাংবাদিক হত্যা মামলায় এক আসামীর মৃত্যুদন্ড ও ২ জনের যাবজ্জীবন রংপুরে চার খুনের ঘটনায় তদন্তে আসা নানা প্রশ্নের জবাব পেশাদারিত্বের সাথে খুঁজছে পুলিশ
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:২০ পূর্বাহ্ন

রাজনীতি মুক্ত ক্যাম্পাসের আহ্বান জানানো মুনতাসীরই হয়েছেন ছাত্রশিবিরের সেক্রেটারি

ডেস্ক রিপোর্ট / ১৬৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ২৬ জুলাই, ২০২৫

সরকারি তিতুমীর কলেজকে ছাত্ররাজনীতি মুক্ত রাখার আহ্বান জানানো মুনতাসীর আনসারি এখন তিতুমীর কলেজ শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি হিসেবে নির্বাচিত হয়েছেন। শুক্রবার (২৫ জুলাই) তিতুমীর কলেজ ছাত্রশিবির তাদের অফিসিয়াল ফেসবুক পেজে নতুন কমিটির তালিকা প্রকাশ করে।

সেক্রেটারি নির্বাচিত হওয়ার পরই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ভাইরাল হয় মুনতাসীর আনসারির একটি পুরোনো পোস্টের স্ক্রিনশট। যেখানে তিনি ৭ আগস্ট ২০২৪ সালে ‘সরকারি তিতুমীর কলেজ, ঢাকা’ নামক একটি ফেসবুক গ্রুপে কলেজ ক্যাম্পাসকে ছাত্ররাজনীতি মুক্ত রাখার আহ্বান জানিয়েছিলেন।

ভাইরাল হওয়া পোস্টে মুনতাসীর লিখেছিলেন, আমরা অর্থনীতি বিভাগ, ২০২০-২১ সেশনের শিক্ষার্থীরা সবাই একমত ক্যাম্পাসে কোনো রাজনীতি চলবে না। আপনারা অন্যান্য বিভাগ থেকেও আওয়াজ তুলুন, সবাই এক হোন। সবাই এক হলে সবকিছু সম্ভব। আমরা চাই, সবাই সমানভাবে ক্যাম্পাসে চলাচল করুক। একটাই কথা রাজনীতি মুক্ত ক্যাম্পাস চাই। পাশাপাশি ছাত্রদের দাবিদাওয়া উত্থাপনের জন্য ছাত্র সংসদ ব্যবস্থা চালুর জোর দাবি জানাচ্ছি। প্রত্যেক বিভাগভিত্তিক একতা গড়ে তুলুন এবং পোস্টটি সবার মাঝে শেয়ার করুন।

ভাইরাল হওয়া স্ক্রিনশটের বিষয়ে জানতে তিতুমীর কলেজ ছাত্রশিবিরের সেক্রেটারি মুনতাসী আনসারি সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি সাংগঠনিক কাজে ব্যস্ত আছি। আমাদের কন্টাক্ট চলতেছে। আমি এই মুহূর্তে মন্তব্য করতে পারবো না। বিকেল তিনটা থেকে আবার আরেকটি কাজ আছে। তিনি জানান, এ বিষয়ে তিনি সন্ধ্যার মধ্যে আপডেট দিবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ