শিরোনাম
দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে রংপুরে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রংপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবার পেল ২ কোটি ১৬ লক্ষ টাকার আর্থিক সহায়তা রংপুরে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার রংপুরে সড়ক দূর্ঘটনায় এক নারী মৃত্যু মিঠাপুকুর ভুমি অফিসের ক্যাশিয়ারের তৌহিদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যিকারের দোষীদের আইনের আওতায় নিয়ে আসা সবচেয়ে জরুরী …. রংপুরে ত্রাণ মন্ত্রী দুলু রংপুরে তিস্তা নদীবেষ্টিত কর্মহীন ও দ্স্থু ৩’শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান রংপুরে সাংবাদিক হত্যা মামলায় এক আসামীর মৃত্যুদন্ড ও ২ জনের যাবজ্জীবন রংপুরে চার খুনের ঘটনায় তদন্তে আসা নানা প্রশ্নের জবাব পেশাদারিত্বের সাথে খুঁজছে পুলিশ
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৭:৪৪ অপরাহ্ন

রাজধানীর কেমিক্যাল গোডাউনের আগুন এখনো পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি,, উড়ছে ধোঁয়া

ডেস্ক রিপোর্ট / ১৯৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫

রাজধানীর মিরপুরের শিয়ালবাড়িতে পোশাককারখানা ও কসমিক ফার্মা নামের এক কেমিক্যাল গোডাউনে অগ্নিকাণ্ডে ১৬ জন নিহত হয়েছেন। এ ঘটনায় ফায়ার সার্ভিসের ১২টি ইউনিটের চেষ্টায় নিভেছে পোশাককারখানার আগুন। তবে এখনো কেমিক্যাল গোডাউনের আগুন নির্বাপণ হয়নি। ভবনটি জ্বলছে। বের হচ্ছে ধোঁয়া।

মঙ্গলবার (১৪ অক্টোবর) রাত সাড়ে ১১ টার দিকে এ প্রতিবেদন লেখা পর্যন্ত কেমিক্যাল গোডাউনে ধোঁয়া উঠতে দেখা যায়।

এর কিছুক্ষণ আগে এক সংবাদ সম্মেলনে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের পরিচালক (অপারেশন অ্যান্ড মেইন্টেইন্যান্স) লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী বলেন, ফায়ার সার্ভিসের মোট ১২টি ইউনিট এই কার্যক্রমে যুক্ত হয়েছে এবং এখনো কাজ করছে। পোশাককারখানা অংশের আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে এসেছে। কিন্তু কেমিক্যাল গোডাউনের আগুন এখনো নিয়ন্ত্রণে আসেনি। অগ্নিনির্বাপণের কাজ এখনো সম্পন্ন হয়নি। কেমিক্যাল গোডাউনটি এখনো নিরাপদ নয়। সেখানে এখনো আগুনের শিখা রয়েছে এবং ধোঁয়া উঠছে। এই আগুন নিয়ন্ত্রণে আনতে আরও সময় লাগতে পারে।

গোডাউনে কেমিক্যাল পণ্যের বিষয়ে তাজুল ইসলাম বলেন, যতটুকু জানা গেছে গুদামে ছয়-সাত ধরনের কেমিক্যাল ছিল। এখানে আগুন নেভানোর জন্য সাধারণত পাউডার, ওয়াটার, এনজাইম এবং হাইড্রোজেন পারঅক্সাইড ব্যবহার করা হচ্ছে।

‎মরদেহ বের করার জন্য কিছুক্ষণ সার্চিং অপারেশন বন্ধ রাখা হয়েছিল বলেও জানান তিনি। কোনো ধরনের অগ্নিনিরাপত্তা ছিল না জানিয়ে তিনি বলেন, এ পোশাককারখানা অথবা কেমিক্যাল গোডাউনের কোনো ধরনের ফায়ার সেফটি প্ল্যান ছিল না এবং কোনো লাইসেন্সও ছিল না।

এর আগে, আজ মঙ্গলবার বেলা ১১টা ৪০ মিনিটের দিকে ফায়ার সার্ভিসের কাছে আগুনের খবর আসে। খবর পাওয়ার পর ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ১১টা ৫৬ মিনিটে ঘটনাস্থলে পৌঁছায়। প্রথমে পাঁচ ইউনিট পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। পরে আরও সাত ইউনিট যোগ দেয় আগুন নিয়ন্ত্রণে


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ