শিরোনাম
দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে রংপুরে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রংপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবার পেল ২ কোটি ১৬ লক্ষ টাকার আর্থিক সহায়তা রংপুরে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার রংপুরে সড়ক দূর্ঘটনায় এক নারী মৃত্যু মিঠাপুকুর ভুমি অফিসের ক্যাশিয়ারের তৌহিদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যিকারের দোষীদের আইনের আওতায় নিয়ে আসা সবচেয়ে জরুরী …. রংপুরে ত্রাণ মন্ত্রী দুলু রংপুরে তিস্তা নদীবেষ্টিত কর্মহীন ও দ্স্থু ৩’শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান রংপুরে সাংবাদিক হত্যা মামলায় এক আসামীর মৃত্যুদন্ড ও ২ জনের যাবজ্জীবন রংপুরে চার খুনের ঘটনায় তদন্তে আসা নানা প্রশ্নের জবাব পেশাদারিত্বের সাথে খুঁজছে পুলিশ
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৯ পূর্বাহ্ন

রাজধানীতে সম্পত্তি নিয়ে বিরোধের জেরে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন

ডেস্ক রিপোর্ট / ২২৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫

রাজধানীর পশ্চিম কালাচাঁদপুরের আকন্দবাড়ি এলাকায় পারিবারিক কলহের জেরে সামি নামের একজনকে হত্যার অভিযোগ উঠেছে তার সৎ ভাইয়ের বিরুদ্ধে। গতকাল মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

এ প্রসঙ্গে স্বজনরা জানায়, মঙ্গলবার সন্ধ্যায় পারিবারিক কলহের একপর্যায়ে বড় ভাই জানে আলম দা দিয়ে ছোট ভাই সামিকে আঘাত করে। পরে আহত অবস্থায় সামিকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

প্রত্যক্ষদর্শী ও খালাতো ভাই মনির হোসেন জানান, জামে আলম ও সামি সম্পর্কে সৎ ভাই। দীর্ঘদিন ধরে তাদের মধ্যে পারিবারিক দ্বন্দ্ব চলছিল। এরই জেরে এ ঘটনা ঘটে।

এ বিষয়ে পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে তাদের মধ্যে পারিবারিক সম্পত্তি নিয়ে দ্বন্দ্ব চলছিল। এরই জেরে এ ঘটনা ঘটে। জানে আলমকে আটক করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ