শিরোনাম
দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে রংপুরে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রংপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবার পেল ২ কোটি ১৬ লক্ষ টাকার আর্থিক সহায়তা রংপুরে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার রংপুরে সড়ক দূর্ঘটনায় এক নারী মৃত্যু মিঠাপুকুর ভুমি অফিসের ক্যাশিয়ারের তৌহিদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যিকারের দোষীদের আইনের আওতায় নিয়ে আসা সবচেয়ে জরুরী …. রংপুরে ত্রাণ মন্ত্রী দুলু রংপুরে তিস্তা নদীবেষ্টিত কর্মহীন ও দ্স্থু ৩’শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান রংপুরে সাংবাদিক হত্যা মামলায় এক আসামীর মৃত্যুদন্ড ও ২ জনের যাবজ্জীবন রংপুরে চার খুনের ঘটনায় তদন্তে আসা নানা প্রশ্নের জবাব পেশাদারিত্বের সাথে খুঁজছে পুলিশ
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৯ পূর্বাহ্ন

রংপুর-৩ আসনে মাহফুজ উন নবী ডনের মনোনয়ন দাবিতে গণমিছিল

নিজস্ব প্রতিবেদক, রংপুর / ৩৫৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ৯ নভেম্বর, ২০২৫

রংপুর-৩ (সদর) আসনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থীর তালিকা নিয়ে স্থানীয় বিএনপিতে উত্তেজনা বাড়ছে। সম্ভাব্য প্রার্থী হিসেবে মহানগর বিএনপির আহ্বায়ক সামসুজ্জামান সামুর নাম আলোচনায় থাকলেও, সাধারণ জনগণ ও স্থানীয় বিএনপি কর্মীদের একটি বড় অংশ অ্যাডভোকেট মাহফুজ উন নবী ডনকে ধানের শীষ প্রতীকের চূড়ান্ত প্রার্থী হিসেবে দেখতে চাইছে।

এই দাবিতে আজ রোববার (৯ নভেম্বর) দুপুরে নগরীর জিলা স্কুল মোড় থেকে একটি বিশাল গণমিছিল বের হয়। সাধারণ নগরবাসীর আয়োজনে এই মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে স্টেশন রোড হয়ে বুদু বাবুর মাঠে গিয়ে শেষ হয়। মিছিলে অংশগ্রহণকারীরা মাহফুজ উন নবী ডনকে রংপুর-৩ আসনে চূড়ান্ত মনোনয়ন দেওয়ার জন্য দলের হাইকমান্ডের প্রতি জোর দাবি জানান।

স্থানীয় রাজনৈতিক মহলে এই গণমিছিল ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। এটি স্পষ্ট যে, রংপুর-৩ আসনে বিএনপির প্রার্থী নির্বাচন নিয়ে দলের অভ্যন্তরে এবং সাধারণ ভোটারদের মধ্যে ভিন্ন ভিন্ন মত বিদ্যমান। এখন দেখার বিষয়, দলের কেন্দ্রীয় নেতৃত্ব কার প্রতি আস্থা রাখেন এবং এই গণদাবি কতটা গুরুত্ব পায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ