শিরোনাম
রংপুরে হারিয়ে যাওয়া ৫১টি ফোন উদ্ধার করে প্রকৃত মালিকের কাছে হস্তান্তর দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে রংপুরে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রংপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবার পেল ২ কোটি ১৬ লক্ষ টাকার আর্থিক সহায়তা রংপুরে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার রংপুরে সড়ক দূর্ঘটনায় এক নারী মৃত্যু মিঠাপুকুর ভুমি অফিসের ক্যাশিয়ারের তৌহিদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যিকারের দোষীদের আইনের আওতায় নিয়ে আসা সবচেয়ে জরুরী …. রংপুরে ত্রাণ মন্ত্রী দুলু রংপুরে তিস্তা নদীবেষ্টিত কর্মহীন ও দ্স্থু ৩’শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান রংপুরে সাংবাদিক হত্যা মামলায় এক আসামীর মৃত্যুদন্ড ও ২ জনের যাবজ্জীবন
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৭:২১ পূর্বাহ্ন

রংপুর জেলা বিএনপির সদস্য সচিব আনিছুর রহমান লাকু মারা গেছেন

নিজস্ব প্রতিবেদক, রংপুর / ৪৬৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ৮ অক্টোবর, ২০২৫

রংপুর জেলা বিএনপির সদস্য সচিব আনিছুর রহমান লাকু হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন। (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন।)

বুধবার (৮ অক্টোবর) সকালে ডি.আর.বি নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর মহানগর যুবদলের দায়িত্বপ্রাপ্ত দপ্তর সম্পাদক তারিকুল ইসলাম তারেক।

মৃত্যুকালে আনিছুর রহমান লাকুর বয়স হয়ছিল ৫৩ বছর। তিনি বৈবাহিক জীবনে ২ কন্যা সন্তানের জনক ছিলেন।

পারিবারিক ও দলীয় সূত্রে জানা যায়, আগামী ১৪ অক্টোবর জেলা বিএনপির সম্মেলন অনুষ্ঠানের কথা রয়েছে। সেই সম্মেলন উপলক্ষে আনিছুর রহমান লাকু দলীয় কাজ শেষে ঢাকা থেকে রংপুর ফেরার পথে অসুস্থ হয়ে পরেন। পরে তাকে বগুড়ায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানে সকাল ৭টা ১০ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

রংপুর নগরীর নুরপুরের বাসিন্দা আনিছুর রহমান লাকু ছাত্র রাজনীতির মাধ্যমে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত হন। তিনি জেলা ছাত্রদলের সভাপতি, জেলা যুবদলের সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় যুবদলের সহসাংগঠনিক সম্পাদক এবং মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক ছিলেন। সর্বশেষ তিনি ২০২২ সালে জেলা বিএনপির কমিটিতে সদস্য সচিব পদে মনোনীত হন।

আনিছুর রহমান লাকু আগামী ১৪ অক্টোবর সম্মেলনে সাধারণ সম্পাদক পদপ্রার্থী ছিলেন এবং জাতীয় নির্বাচনে রংপুর সদর ৩ আসনে দলীয় মনোনয়ন প্রত্যাশী ছিলেন। তার এই অকাল মৃত্যুতে শোকের ছায়া নেমেছে রংপুরের রাজনৈতিক অঙ্গনে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ