শিরোনাম
বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল বিআরটিএ’র ১ কোটি ৩ লাখ টাকা জমি বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরে ১’শ শয্যার আধুনিক শিশু হাসপাতাল চালুর প্রস্তুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার …. রংপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী রংপুর নগরবাসীর ভোগান্তি দূর করতে ভাঙা সড়ক সংস্কার কাজ শুরু রংপুরে সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের সংবাদ সম্মেলন সংবিধান অনুযায়ী যথা সময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে ..রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল রংপুরে বস্তাবন্দী অবস্থায় নারীর অর্ধগলিত লাশ উদ্ধার
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০১:৫৮ পূর্বাহ্ন

রংপুর জেলা ডিবি পুলিশের অভিযানে মিঠাপুকুর থেকে একনলা বন্দুক ও গুলি উদ্ধার

মোঃ সুলতান মারজান (হৃদয়), মিঠাপুকুর (রংপুর) প্রতিনিধি / ২৩৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫

রংপুর জেলা ডিবি পুলিশের অভিযানে মিঠাপুকুরে একটি কলাবাগান থেকে পরিত্যক্ত অবস্থায় একটি সচল একনলা বন্ধুক এবং ৫ রাউন্ড সিসার গুলি উদ্ধার করা হয়েছে। এঘটনায় রাতেই মিঠাপুকুর থানায় একটি জিডি দায়ের করা হয়েছে।

মঙ্গলবার (২৮ অক্টোবর) রাত আনুমানিক ৯ টার সময় মিঠাপুকুর উপজেলার জায়গীর হাট টু ফেডারেশন বাজারগামী পাকা রাস্তার উপর গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়।

রংপুর জেলা ডিবি পুলিশ জানায়, মিঠাপুকুর থানাধীন মাদক ও অস্ত্র উদ্ধারের বিশেষ অভিযানকালে ডিবি পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, উপজেলার ৬ নং কাফ্রিখাল ইউনিয়নস্থ জায়গীরহাট টু ফেডারেশন বাজার মূখী পাকা রাস্তার ৫০ ফিট দক্ষিণে জনৈক রবিউল ইসলামের সুপারি এবং কলাবাগানে অস্ত্র ও গোলাবারুদ রয়েছে। এমন সংবাদের ভিত্তিতে রংপুর জেলা ডিবি পুলিশের সদস্যরা পুলিশ পরিদর্শক(এসআই) তাজেদার আলম ফারুকীর নেতৃত্বে, সরকারি গাড়ি রেখে ঘটনাস্থলে অবস্থান নেয়। পরে উক্ত কলাবাগানে অভিযান পরিচালনা করে সাদা প্লাষ্টিকের বস্তায় মোড়ানো পরিত্যক্ত অবস্থায় একটি সচল একনলা বন্দুক এবং ৫ রাউন্ড সিসার গুলি উদ্ধার করে।

নেতৃত্বদানকারী পুলিশ পরিদর্শক (ডিবি) তাজেদার আলম ফারুকী বলেন, এঘটনায় কাউকে গ্রেফতার কিংবা শনাক্ত করা সম্ভব হয়নি। তবে শনাক্তের চেষ্টা চলছে। রাতে মিঠাপুকুর থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।

মিঠাপুকুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নুরে আলম সিদ্দিকী জানান, অস্ত্র উদ্ধারের ঘটনায় কাউকে শনাক্ত করা সম্ভব হয়নি। জিডি মূলে উদ্ধার দেখানো হয়েছে। কেউ জড়িত থাকলে পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ