শিরোনাম
দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে রংপুরে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রংপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবার পেল ২ কোটি ১৬ লক্ষ টাকার আর্থিক সহায়তা রংপুরে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার রংপুরে সড়ক দূর্ঘটনায় এক নারী মৃত্যু মিঠাপুকুর ভুমি অফিসের ক্যাশিয়ারের তৌহিদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যিকারের দোষীদের আইনের আওতায় নিয়ে আসা সবচেয়ে জরুরী …. রংপুরে ত্রাণ মন্ত্রী দুলু রংপুরে তিস্তা নদীবেষ্টিত কর্মহীন ও দ্স্থু ৩’শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান রংপুরে সাংবাদিক হত্যা মামলায় এক আসামীর মৃত্যুদন্ড ও ২ জনের যাবজ্জীবন রংপুরে চার খুনের ঘটনায় তদন্তে আসা নানা প্রশ্নের জবাব পেশাদারিত্বের সাথে খুঁজছে পুলিশ
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৮ পূর্বাহ্ন

রংপুর জেলার দুই স্কুলসহ পুরো দিনাজপুর বোর্ডের ১৩ স্কুলের সবাই ফেল

ডেস্ক রিপোর্ট / ৬০৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫

দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে এ বছর এসএসসি পরীক্ষায় ১৩টি স্কুল থেকে কোনো শিক্ষার্থীই পাস করেনি। আজ বৃহস্পতিবার দুপুর ২টা এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের পর এই তথ্য পাওয়া যায়।

দিনাজপুর শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, কুড়িগ্রাম জেলার তিনটি, রংপুর জেলার দুইটি, গাইবান্ধা জেলার দুইটি, ঠাকুরগাঁও জেলার দুইটি এবং দিনাজপুর, লালমনিরহাট, নীলফামারী ও পঞ্চগড় জেলার একটি করে শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে।

এর মধ্যে কুড়িগ্রাম জেলার পূর্ব কুমারপুর আদর্শ হাইস্কুল থেকে মাত্র একজন পরীক্ষার্থী অংশগ্রহণ করে। এ ছাড়া ওই জেলার পায়রাডাঙ্গা হাইস্কুল থেকে ১১ জন, নজর মামুদ হাই স্কুল থেকে ৯ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে।

রংপুরের রতনপুর হাই স্কুল থেকে চারজন এবং ছোট উজিরপুর হাই স্কুল থেকে ৯ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে। গাইবান্ধার গৌরিদহ হাই স্কুল থেকে ২৪ জন এবং বিশ্বনাথপুর আদর্শ হাই স্কুল থেকে চারজন পরীক্ষার্থী অংশগ্রহণ করে।

ঠাকুরগাঁও জেলার সনুয়া উচ্চ বিদ্যালয় থেকে দুইজন এবং জগন্নাথপুর উচ্চ বিদ্যালয় থেকে চারজন পরীক্ষার্থী অংশগ্রহণ করে। নীলফামারীর শেখ ফজিলাতুন্নেছা মুজিব বালিকা বিদ্যালয় থেকে চারজন, লালমনিরহাটের পশ্চিম বড়ুয়া রোটারি হাই স্কুল থেকে ৮ জন, দিনাজপুরের সাত খামার উচ্চ বিদ্যালয়ে থেকে চারজন এবং পঞ্চগড় জেলার দাবার ভাঙ্গা উচ্চ বিদ্যালয় থেকে ১০ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে একজনও পাস করেনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ