শিরোনাম
বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল বিআরটিএ’র ১ কোটি ৩ লাখ টাকা জমি বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরে ১’শ শয্যার আধুনিক শিশু হাসপাতাল চালুর প্রস্তুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার …. রংপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী রংপুর নগরবাসীর ভোগান্তি দূর করতে ভাঙা সড়ক সংস্কার কাজ শুরু রংপুরে সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের সংবাদ সম্মেলন সংবিধান অনুযায়ী যথা সময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে ..রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল রংপুরে বস্তাবন্দী অবস্থায় নারীর অর্ধগলিত লাশ উদ্ধার
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৭:২২ অপরাহ্ন

রংপুর-কুড়িগ্রাম চার লেন সড়কসহ ৭ দফা দাবিতে অবরোধ

ডেস্ক নিউজ : / ১৬৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ১৪ মে, ২০২৫

রংপুর-কুড়িগ্রাম সড়ক চার লেনে উন্নীতকরণ, অবৈধ যান বন্ধ ও নিরাপদ সড়কসহ ৭ দফা দাবিতে প্রায় সাড়ে ৩ ঘণ্টা অবরোধ কর্মসূচি করা হয়েছে। গত মঙ্গলবার সকালে এসএসসি পরিক্ষাথীসহ একই পরিবারের ৩জন বাসচাপায় নিহতের ঘটনায় ৭ দফা দাবিতে প্রায় সাড়ে ৩ ঘণ্টার অবরোধ কর্মসূচি পালন করার পর প্রত্যাহার করা হয়েছে। এ ঘটনায় সড়কের দুই পাশে প্রায় ৫ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়।

বুধবার (১৪ মে) সকাল ১০ টা থেকে দেড়টা পর্যন্ত প্রায় সাড়ে ৩ ঘণ্টা অবরোধ কর্মসূচি পালন করেন স্থানীয় ও ছাত্রজনতা। পরে কাউনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মহিদুল হক বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলার পর তার আশ্বাসে দুপুর দেড়টার দিকে সড়ক ছেড়ে দেন আন্দোলনকারীরা। ফলে যান চলাচল স্বাভাবিক হয়ে ওঠে।

এ সময় কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ শাহসহ প্রশাসনের কমকতারা উপস্থিত ছিলেন। এর আগে সকালে কাউনিয়া উপজেলার মীরবাগ বাসস্ট্যান্ডে রংপুর-কুড়িগ্রাম সড়কে অবস্থান নিয়ে অবরোধ করেন তারা।

এতে ওই সড়কে যান চলাচল বন্ধ যায়।অবরোধ কর্মসূচিতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ নানা শ্রেণীপেশার মানুষ অংশ নেন।

কাউনিয়া উপজেলা সচেতন নাগরিক ফোরামের (সনাফ) আহ্বায়ক মমিন মিল্লাত জানান, আগামী ডিসেম্বরের মধ্যে রংপুর- কুড়িগ্রাম সড়ক চার লেনে উন্নীতকরণ কাজ শুরুর আশ্বাস দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। এছাড়া অবৈধ যান চলাচল বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণে ওসিকে নির্দেশ দিয়েছেন। এ কারণে আপাতত আন্দোলন স্থগিত করা হয়েছে।

অন্যদিকে গত মঙ্গলবার সকালে রংপুরের কাউনিয়ায় বাস-মোটর সাইকেলের সংঘর্ষে এসএসসি পরীক্ষার্থীসহ একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। পরীক্ষা কেন্দ্রে যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে।

কাউনিয়া উপজেলার মহেশা গ্রামের জুম্মার বেইলি বীজ্র নামকস্থানে এ দুর্ঘটনা ঘটে। এ সময় মোটর সাইকেল আরোহী নিহতরা হলেন, মহেশা গ্রামের বাসিন্দা আশরাফুল ইসলাম লন্ডীর স্ত্রী রুবিনা বেগম(৩২) তার ছেলে রহমত আলী (২)ও ভাতিজা এসএসসি পরীক্ষার্থী ভাতিজি আফছানা বেগম স্নেহা(১৬)।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সকালে আশরাফুল তার স্ত্রী, ছেলে ও ভাতিজিকে নিয়ে মোটরসাইকেলে কাউনিয়া মোফাজ্জল হোসেন সরকারি উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে যাচ্ছিলেন। তারা মহেশা গ্রামের জুম্মার নামকস্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বাস মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই রুবিনা বেগম, তার ছেলে রহমত আলী ও ভাতিজি স্নেহা প্রাণ হারায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ