শিরোনাম
পোস্ট-পেইড মিটার গ্রাহকদের বিদ্যুৎ বিল প্রদানসহ রংপুরে ৬ দফা দাবীতে স্বারকলিপি প্রদান কর্মসূচী তিস্তা বাধের ভাঙন পরিদর্শনে এলজিইডি প্রধান কার্যালয়ের প্রতিনিধি দল রংপুরে দ্বিতীয় শ্রেণির ছাত্রী হত্যা মামলায় অভিযুক্ত যুবক গ্রেফতার রংপুর হোটেলের ছাদ থেকে পড়ে কলেজ শিক্ষার্থীর মৃত্যু রংপুরে নিখোঁজের একদিন পর শিশু সানজিদার লাশ উদ্ধার জমি নিয়ে বিরোধে হামলায় নারীসহ গুরুতর আহত ৫ রংপুরে পল্লী উন্নয়ন কর্মকর্তার ওপর হামলা, থানায় অভিযোগ হিমাগার ভাড়া বৃদ্ধির প্রতিবাদে রংপুরে রাস্তায় আলু ফেলে চাষীদের বিক্ষোভ-মহাসড়ক অবরোধ রংপুরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু হোটেল কর্মচারীকে পিটিয়ে হত্যা করেছে মালিক
শনিবার, ২৭ জুন ২০২৬, ০২:১১ অপরাহ্ন

রংপুরে ১২ বছর পর শিবির নেতা আশিকুর রহমান হত্যা মামলা

ডেস্ক নিউজ / ২৭৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ১২ মার্চ, ২০২৫

১২ বছর পর শিবির নেতা আশিকুর রহমান হত্যার বিচার চেয়ে আওয়ামী লীগের ২২৪ জনসহ আরও অজ্ঞাত ৫০ থেকে ৭০ জনের নামে মামলা করেছে নিহতের বাবা আফতাব উদ্দিন। মামলাটি গত ৮ মার্চ রংপুরের মিঠাপুকুর থানায় দায়ের করেছেন তিনি।

মঙ্গলবার (১১ মার্চ) রাতে মামলার বিষয়টি নিশ্চিত করেছেন মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বক্কর সিদ্দিক।

মামলা সূত্রে জানা যায়, গত ২০১৩ সালের ২৮ ফেব্রুয়ারি জামায়াতের নায়েবে আমীর দেলোয়ার হোসেন সাঈদির বিরুদ্ধে ফাঁসি রায়ের প্রতিবাদে সকাল-সন্ধ্যা হরতাল ডাকে জামায়াত। হরতালের সমর্থনে মিঠাপুকুর জামায়াত ও ছাত্রশিবিরের নেতাকর্মীরা উপজেলা জামায়াতের কার্যালয়ে শান্তিপূর্ণ অবস্থান নেন। এসময় পুলিশ র‌্যাব, বিজিবি ও আওয়ামী লীগের ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিকলীগ, যুবলীগের নেতাকর্মীরা এইচ এন আশিকুর রহমানের নির্দেশে হামলা চালায়। হামলার এক পর্যায়ে আশিকুর রহমান নামে এক তরুণ গুলিবিদ্ধ হন এবং মহাসড়কেই মৃত্যুর কোলে ঢলে পরেন। এতে অন্তত ৫০/৬০ জন জামায়াত শিবিরের নেতা কর্মী গুরতর আহত হয়। আহতদের মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়।

মামলায় বাদী উল্লেখ করেন, সন্তান হারানোর শোকে মানসিকভাবে বিপর্যস্ত থাকায় ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকায় মিঠাপুকুর থানায় মামলা করতে গেলে থানা মামলা নিতে অসম্মতি প্রকাশ করে। যার কারণে মামলা করতে বিলম্ব হয়েছে।

৫ আগস্ট পরবর্তি আওয়ামী লীগ সরকারের পতনের ৬ মাস পর ছেলে হত্যার বিচার চেয়ে আওয়ামী লীগের ২২৪ জনের নাম উল্লেখ করে আরও অজ্ঞাত ৫০ থেকে ৭০ জনের নামে মামলা করেন নিহতের বাবা আফতাব উদ্দিন। মামলায় আওয়ামী লীগের কেন্দ্রীয় কোষাধ্যক্ষ এইচ এন আশিকুর রহমানকে ১ নম্বর আসামি, তার ছেলে রাশেক রহমানকে ২ নম্বর আসামি এবং সাবেক এমপি জাকির হোসেন সরকারকে ৩ নম্বর আসামি করে উপজেলা আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিকলীগের নেতাকর্মীর ২২৪ জনের নাম উল্লেখ করে আরও ৫০ থেকে ৭০ জনের নামে মামলা দায়ের করেন তিনি।

এ ব্যাপারে মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বক্কর সিদ্দিক বলেন, থানায় একটি হত্যা মামলা দায়ের হয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ