শিরোনাম
বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল বিআরটিএ’র ১ কোটি ৩ লাখ টাকা জমি বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরে ১’শ শয্যার আধুনিক শিশু হাসপাতাল চালুর প্রস্তুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার …. রংপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী রংপুর নগরবাসীর ভোগান্তি দূর করতে ভাঙা সড়ক সংস্কার কাজ শুরু রংপুরে সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের সংবাদ সম্মেলন সংবিধান অনুযায়ী যথা সময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে ..রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল রংপুরে বস্তাবন্দী অবস্থায় নারীর অর্ধগলিত লাশ উদ্ধার
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৫:৪৭ অপরাহ্ন

রংপুরে স্কুলছাত্রকে পিস্তল ঠেকিয়ে হুমকি, এনসিপির সদস্যসহ গ্রেপ্তার ২

নিজস্ব প্রতিবেদক, রংপুর / ১৮৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫

রংপুরে এক স্কুলছাত্রকে পিস্তল ঠেকিয়ে হুমকির দেয়ার অভিযোগ উঠেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) রংপুর মহানগর সমন্বয় কমিটির এক সদস্যসহ দুই যুবকের বিরুদ্ধে। স্থানীয় ছাত্র-জনতা ওই দুই যুবককে আটক করে পুলিশে সোপর্দ করলে তাদের ছাড়াতে তাজহাট থানায় যান এনসিপির নেতারা। ৪ ঘণ্টা সময়ক্ষেপণের পর সোমবার (১৭ নভেম্বর) দিবাগত রাত ১২টার দিকে রংপুর মহানগর পুলিশের উপ-কমিশনার (অপরাধ) তোফায়েল আহমেদ থানায় এসে পিস্তলসহ দু’জনকে গ্রেপ্তারের বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেন।

তোফায়েল আহমেদ বলেন, ‘তাদের বিরুদ্ধে হুমকি ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগে মামলা হয়েছে। গ্রেপ্তার দেখানো হয়েছে। আমরা একটা পিস্তল উদ্ধার করেছি। এটা ফায়ারিং পিস্তল কিনা এ বিষয়ে বিশেষজ্ঞ মতামত লাগবে। যদি এটা পিস্তল হয় তাহলে তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দেয়া হবে।

গ্রেপ্তার দুই যুবক হলেন- রংপুর মহানগর সমন্বয় কমিটির রাগিব হাসনাইন (৩০) ও রাকিবুল ইসলাম ওরফে তুষার (২৮)। রাকিবুল রংপুরে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের বাড়িতে হামলা মামলার ১নং আসামি।

প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার সন্ধ্যা ৮টার দিকে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সংলগ্ন পার্কের মোড়ের কাওছার একাডেমির সামনে প্রেমঘটিত কারণে দুই স্কুলছাত্রের মধ্যে বাদানুবাদ হয়। এ সময় এক পক্ষের হয়ে রাগিব ও তুষার ঘটনাস্থলে আসেন। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র বলেন, রাকিবুল পিস্তল বের করে এক ছাত্রের মাথায় ঠেকানোর পর এ দৃশ্য দেখে উত্তেজিত ছাত্র-জনতা তাদের ঘিরে ফেলে ও মারধর করে পুলিশে দেয়।

সোমবার রাতে থানায় গিয়ে দেখা গেছে, এ ঘটনার পর এনসিপির মহানগর সমন্বয় কমিটির যুগ্ম সমন্বয়কারী আলাল উদ্দিন কাদেরীসহ অন্য নেতারা থানা ও আশেপাশে অবস্থান করছেন। তারা ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) কক্ষে গিয়ে দুই যুবককে ছাড়িয়ে নেয়ারও চেষ্টা করেন।

এনসিপির রংপুর মহানগর সমন্বয় কমিটির যুগ্ম সমন্বয়কারী আলাউদ্দিন কাদেরী থানার ভেতরে সাংবাদিকদের কাছে দাবি করেন, গ্রেপ্তার রাগিব এনসিপির সদস্য। রাকিবুল এনসিপির সমর্থক। তার দাবি, রাকিবুলের ভাগ্নেকে পার্কের মোড়ে মারধর করা হয়েছে এই খবর শুনে তারা সেখানে যান। কিন্তু লোকজন মব সৃষ্টি করে খেলনা পিস্তল দিয়ে তাদের পুলিশের হাতে তুলে দেয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ