শিরোনাম
রংপুরে হারিয়ে যাওয়া ৫১টি ফোন উদ্ধার করে প্রকৃত মালিকের কাছে হস্তান্তর দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে রংপুরে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রংপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবার পেল ২ কোটি ১৬ লক্ষ টাকার আর্থিক সহায়তা রংপুরে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার রংপুরে সড়ক দূর্ঘটনায় এক নারী মৃত্যু মিঠাপুকুর ভুমি অফিসের ক্যাশিয়ারের তৌহিদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যিকারের দোষীদের আইনের আওতায় নিয়ে আসা সবচেয়ে জরুরী …. রংপুরে ত্রাণ মন্ত্রী দুলু রংপুরে তিস্তা নদীবেষ্টিত কর্মহীন ও দ্স্থু ৩’শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান রংপুরে সাংবাদিক হত্যা মামলায় এক আসামীর মৃত্যুদন্ড ও ২ জনের যাবজ্জীবন
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৬:১৭ পূর্বাহ্ন

রংপুরে শ্রেণিকক্ষে ঢুকে শিক্ষার্থীদের পেটানো সেই বাগছাস নেতার সদস্য পদ স্থগিত

নিজস্ব প্রতিবেদক, রংপুর / ১৪৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫

সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ, সংগঠনের আদর্শ ও স্বার্থবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদের (বাগছাস) রংপুর মহানগর শাখার আহ্বায়ক ইমতিয়াজ আহমেদ ইমতির সাংগঠনিক সদস্য পদ স্থগিত করা হয়েছে।

গতকাল বুধবার (২৪ সেপ্টেম্বর) বিষয়টি গণমাধ্যমের কাছে নিশ্চিত করেন সংগঠনের যুগ্ম সদস্য সচিব (দপ্তর) মাহফুজুর রহমান। সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

একই সঙ্গে আনীত অভিযোগের তদন্তে ৩ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির সদস্যরা হলেন- আবু তৌহিদ মো. সিয়াম (সিনিয়র যুগ্ম আহ্বায়ক), নাঈম আবেদীন (সিনিয়র সংগঠক) ও মোহাম্মদ আরশাদ হোসাইন (সদস্য)।

তদন্ত কমিটিকে আগামী ৭২ ঘণ্টার মধ্যে পূর্ণাঙ্গ ও নিরপেক্ষ তদন্ত প্রতিবেদন কেন্দ্রীয় সংসদের আহ্বায়ক আবু বাকের মজুমদার এবং সদস্য সচিব জাহিদ আহসান বরাবর জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, রংপুর মহানগরীর হারাটি উচ্চ বিদ্যালয়ের শ্রেণিকক্ষে ঢুকে অন্তত অর্ধ শতাধিক শিক্ষার্থীকে পেটানোর অভিযোগ উঠেছে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ (বাগছাস) এর রংপুর মহানগর শাখার আহ্বায়ক ইমতিয়াজ আহমেদ ইমতির বিরুদ্ধে। তিনি ওই বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি।

ঘটনাটি ঘটে গত ৪ সেপ্টেম্বর এবং এক শিক্ষার্থীর অভিভাবক এনিয়ে থানায় সাধারণ ডায়রি করেন। কিন্তু ভুক্তভোগী শিক্ষার্থীরা আইনগত বিচার না পাওয়ায় বিষয়টি মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) জানাজানি হয়।

ইমতিয়াজ আহমেদ ইমতি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রংপুর মহানগর কমিটির আহ্বায়ক ছিলেন। কমিটি বিলুপ্ত হবার পর গত ১৮ জুলাই বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র আন্দোলন (বাগছাস) রংপুর মহানগরের আহ্বায়ক মনোনীত হন। তিনি ঢাকার বেসরকারি একটি বিশ্ববিদ্যালয়ের স্নাতকের শিক্ষার্থী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ