শিরোনাম
সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব প্রতিরোধে সমাজকেই এগিয়ে আসার আহ্বান জানিয়ে রংপুরে সভা দেশের বিরোধী দল স্বৈরাচার শেখ হাসিনার ভাষায় কথা বলছে …. রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল বিআরটিএ’র ১ কোটি ৩ লাখ টাকা জমি বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরে ১’শ শয্যার আধুনিক শিশু হাসপাতাল চালুর প্রস্তুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার …. রংপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী রংপুর নগরবাসীর ভোগান্তি দূর করতে ভাঙা সড়ক সংস্কার কাজ শুরু রংপুরে সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের সংবাদ সম্মেলন
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৯:১৫ পূর্বাহ্ন

রংপুরে শিবির নেতা হত্যা মামলায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেফতার

ডেস্ক নিউজ / ১৮৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৭ মার্চ, ২০২৫

শিবির নেতা আশিকুর রহমান হত্যা মামলায় রংপুরের মিঠাপুকুর উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সভাপতি রফিকুল ইসলাম তুহিনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৭ মার্চ) দুপুরে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বক্কর সিদ্দিক। বৃহস্পতিবার (২৭ মার্চ) রংপুর মহানগরী এলাকা তুহিনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত তুহিন মিঠাপুকুর থানায় ও রংপুর কোতোয়ালি থানায় দায়ের করা হত্যা মামলার আসামি। ৫ আগস্ট পরবর্তী গ্রেফতারের ভয়ে দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন তুহিন। তিনি মিঠাপুকুর উপজেলার স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও রংপুর জেলা পরিষদের সাবেক সদস্য।

এর আগে চলতি মাসের ৮ মার্চ ১২ বছর পর শিবির নেতা আশিকুর রহমান হত্যার বিচার চেয়ে আওয়ামী লীগের ২শ’ ২৪ জনসহ আরও অজ্ঞাত ৫০ থেকে ৭০ জনের নামে মামলা করেন নিহতের বাবা আফতাব উদ্দিন। মামলাটি মিঠাপুকুর থানায় দায়ের করেছেন তিনি। সেই মামলায় তুহিনকে গ্রেফতার দেখানো হয়েছে।

এ ব্যাপারে মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বক্কর সিদ্দিক বলেন, মিঠাপুকুর থানায় তুহিনের নামে শিবির নেতা আশিকুর রহমান হত্যা মামলা রয়েছে। তাকে সেই মামলায় গ্রেফতার করা হয়েছে। আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে আদালতে তোলা হবে তাকে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ