শিরোনাম
রংপুরে নিখোঁজের একদিন পর শিশু সানজিদার লাশ উদ্ধার জমি নিয়ে বিরোধে হামলায় নারীসহ গুরুতর আহত ৫ রংপুরে পল্লী উন্নয়ন কর্মকর্তার ওপর হামলা, থানায় অভিযোগ হিমাগার ভাড়া বৃদ্ধির প্রতিবাদে রংপুরে রাস্তায় আলু ফেলে চাষীদের বিক্ষোভ-মহাসড়ক অবরোধ রংপুরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু হোটেল কর্মচারীকে পিটিয়ে হত্যা করেছে মালিক মিঠাপুকুরে মিশুক ছিনতাইকারী নারী আটক ব্র্যাক সীডের উদ্যোগে টেকসই ও নিরাপদ কৃষি কর্মশালা অনুষ্ঠিত ইন্টার্ণদের মাসিক ভাতা বৃদ্ধিসহ ৬ দফা দাবীতে রংপুরে কর্মবিরতি, বিক্ষোভ ও মানববন্ধন রমেক হাসপাতালে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু
সোমবার, ২২ জুন ২০২৬, ১০:২৯ পূর্বাহ্ন

রংপুরে মেয়েকে ধর্ষণের চেষ্টার অভিযোগে বাবা গ্রেফতার!

শাহরিয়ার মিম, রংপুর / ৪৩৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ৫ নভেম্বর, ২০২৫

রংপুরের কাউনিয়ায় নিজ মেয়েকে ধর্ষণের চেষ্টার অভিযোগে পিতা মোঃ আলমগীর হোসেন (৪৮) গ্রেফতার হয়েছেন। উপজেলার নিজপাড়া গ্রামে ঘটে যাওয়া এই ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভ ও নিন্দার ঝড় উঠেছে।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, আলমগীর হোসেনের বিবাহিতা মেয়ে ( নারীর পরিচয় প্রকাশ করিনা) (২০) স্বামীর সঙ্গে মনোমালিন্যের কারণে সম্প্রতি বাবার বাড়িতে অবস্থান করছিলেন। বাদীনি অভিযোগ করেন, তার বাবা দীর্ঘদিন ধরেই তার প্রতি কু-দৃষ্টি দিয়ে আসছিলেন।

গত ৩১ অক্টোবর সকাল সাড়ে ৮টার দিকে আলমগীর হোসেন কৌশলে মেয়েকে নিজের শয়নকক্ষে ডেকে নিয়ে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করেন। মেয়ের চিৎকারে মা বিউটি বেগম ও স্থানীয়রা এগিয়ে এলে অভিযুক্ত পালিয়ে যান।

পলাতক থাকার পর ৪ নভেম্বর সকালে তিনি বাড়িতে ফিরে এলে উত্তেজিত জনতা ক্ষিপ্ত হয়ে তাকে আটক করে গণপিটুনি দেয় এবং পরবর্তীতে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে কাউনিয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে আসামিকে হেফাজতে নেয়।

কাউনিয়া থানার ওসি আব্দুল লতিফ শাহ  বলেন

ভুক্তভোগী মেয়ের লিখিত অভিযোগের ভিত্তিতে ৫ নভেম্বর নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধন ২০২৫) এর ৯(৪)(খ) ধারায় মামলা রুজু করা হয়েছে।ঘটনার পরপরই আসামিকে গ্রেফতার করা হয়েছে। তাকে বিজ্ঞ  আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো  হয়ে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ