শিরোনাম
রংপুরে নিখোঁজের একদিন পর শিশু সানজিদার লাশ উদ্ধার জমি নিয়ে বিরোধে হামলায় নারীসহ গুরুতর আহত ৫ রংপুরে পল্লী উন্নয়ন কর্মকর্তার ওপর হামলা, থানায় অভিযোগ হিমাগার ভাড়া বৃদ্ধির প্রতিবাদে রংপুরে রাস্তায় আলু ফেলে চাষীদের বিক্ষোভ-মহাসড়ক অবরোধ রংপুরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু হোটেল কর্মচারীকে পিটিয়ে হত্যা করেছে মালিক মিঠাপুকুরে মিশুক ছিনতাইকারী নারী আটক ব্র্যাক সীডের উদ্যোগে টেকসই ও নিরাপদ কৃষি কর্মশালা অনুষ্ঠিত ইন্টার্ণদের মাসিক ভাতা বৃদ্ধিসহ ৬ দফা দাবীতে রংপুরে কর্মবিরতি, বিক্ষোভ ও মানববন্ধন রমেক হাসপাতালে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু
সোমবার, ২২ জুন ২০২৬, ১১:২৩ পূর্বাহ্ন

রংপুরে মিঠাপুকুরের সাবেক ইউপি চেয়ারম্যানসহ আ.লীগের ৪ নেতাকর্মী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, রংপুর / ২১২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫

বিশেষ অভিযান চালিয়ে মিঠাপুকুরের ৮ নম্বর চেংমারী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও থানা আওয়ামী লীগের সদস্য রেজাউল কবির ওরফে টুটুলকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) ডিআরবিকে দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন তাজহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহাজান।

এর আগে সোমবার (১৫ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে মেট্রোপলিটন কোতয়ালী থানা পুলিশের সহযোগিতায় নগরীর আইডিয়াল মোড় জনতা ক্লিনিকের সামনে থেকে রেজাউল কবিরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার টুটুল রংপুরের মিঠাপুকুর উপজেলার জালাদীপুর (মধ্যপাড়া) গ্রামের বাসিন্দা এবং তিনি আব্দুল ফাত্তাহ এর ছেলে। তার নামে তাজহাট থানায় মামলা রয়েছে।

এদিকে, অপরাধ দমনে বিশেষ অভিযানে আওয়ামী লীগের আরও ৩ জনকে গ্রেফতার করেছে রংপুর মেট্রোপলিটন কোতয়ালী থানা পুলিশ।

গ্রেফতাররা হলেন— মহানগর আওয়ামী লীগের সদস্য এবং সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুনসীর সহকারী লাবলু মিয়া, পীরগঞ্জ থানা যুবলীগের সদস্য ও ওসমানপুর এলাকার মোজাম্মেল হকের ছেলে সাগর মিয়া (২৮), নগরীর ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি কমল চন্দ্র রায় (৬০)।

এ বিষয়ে  ডিআরবি নিউজকে রংপুর মেট্রোপলিটন কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান বলেন, বর্তমানে রংপুর নগরীর আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে। সেই সঙ্গে অপরাধ নির্মুলে কোতয়ালী থানার বিভিন্ন স্থানে চেকপোস্ট তল্লাশি, মাদক বিরোধী অভিযান, অপরাধ দমন ও পলাতক আসামি গ্রেফতারে কাজ করছে কোতয়ালী থানা পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ