শিরোনাম
দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে রংপুরে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রংপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবার পেল ২ কোটি ১৬ লক্ষ টাকার আর্থিক সহায়তা রংপুরে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার রংপুরে সড়ক দূর্ঘটনায় এক নারী মৃত্যু মিঠাপুকুর ভুমি অফিসের ক্যাশিয়ারের তৌহিদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যিকারের দোষীদের আইনের আওতায় নিয়ে আসা সবচেয়ে জরুরী …. রংপুরে ত্রাণ মন্ত্রী দুলু রংপুরে তিস্তা নদীবেষ্টিত কর্মহীন ও দ্স্থু ৩’শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান রংপুরে সাংবাদিক হত্যা মামলায় এক আসামীর মৃত্যুদন্ড ও ২ জনের যাবজ্জীবন রংপুরে চার খুনের ঘটনায় তদন্তে আসা নানা প্রশ্নের জবাব পেশাদারিত্বের সাথে খুঁজছে পুলিশ
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৪:০১ পূর্বাহ্ন

রংপুরে বৈষম্যবিরোধী আন্দোলনে ৪ ফুট লম্বা রামদা নিয়ে হামলা চালানো যুবলীগ নেতা গ্রেফতার

ডেস্ক নিউজ / ২৩৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ৪ মার্চ, ২০২৫

 

রংপুরে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় প্রকাশ্যে চার ফুট লম্বা রামদা নিয়ে আন্দোলনকারীদের ওপর হামলাকারী জেলা যুবলীগের যুগ্ম সম্পাদক নাহিদ হাসান সাদ্দামকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (৪ মার্চ) সকালে নগরীর স্টেশন এলাকা থেকে তাকে গ্রেফতার করেছে যৌথবাহিনী।

তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে দেশীয় অস্ত্র। সাদ্দাম নিহত মুন্না হত্যা মামলার এজাহার নামীয় আসামি। গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মজিদ আলী।

পুলিশ জানায়, বেশ কিছু দিন ধরে যুবলীগ নেতা সাদ্দামকে গ্রেফতার করার জন্য তাকে বিভিন্ন জায়গায় অভিযান চালানো হয়। অবশেষে তথ্য প্রযুক্তির মাধ্যমে নিশ্চিত হয় রংপুর নগরীর স্টেশন এলাকায় একটি বাসায় আত্মগোপন করে আছেন। বিষয়টি নিশ্চিত হওয়ার পর যৌথ বাহিনী অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

 

পুলিশ আরও জানায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত ৪ আগস্ট যুবলীগ নেতা নাহিদ হাসান সাদ্দাম বিশাল আকারের রামদা নিয়ে আন্দোলনকারীদের ওপর দফায় দফায় হামলা চালান। তার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ওই দিন নগরীর রাজা রামমোহন ক্লাবের সামনে গুলিবিদ্ধ হয়ে মারা যান মুন্না। পরে মুন্না হত্যার ঘটনায় সাবেক সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহামেদকে প্রধান আসামি করে ১২৮ জনের বিরুদ্ধে হত্যা মামলা করা হয়। যুবলীগ নেতা সাদ্দাম ওই হত্যা মামলার এজাহারনামীয় আসামি বলে পুলিশ জানিয়েছে।

রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মজিদ আলী জানান, মুন্না হত্যা মামলার প্রধান আসামী সাবেক মন্ত্রী নুরুজ্জামান আহামেদসহ বেশ কয়েকজন আসামিকে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ