শিরোনাম
দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে রংপুরে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রংপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবার পেল ২ কোটি ১৬ লক্ষ টাকার আর্থিক সহায়তা রংপুরে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার রংপুরে সড়ক দূর্ঘটনায় এক নারী মৃত্যু মিঠাপুকুর ভুমি অফিসের ক্যাশিয়ারের তৌহিদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যিকারের দোষীদের আইনের আওতায় নিয়ে আসা সবচেয়ে জরুরী …. রংপুরে ত্রাণ মন্ত্রী দুলু রংপুরে তিস্তা নদীবেষ্টিত কর্মহীন ও দ্স্থু ৩’শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান রংপুরে সাংবাদিক হত্যা মামলায় এক আসামীর মৃত্যুদন্ড ও ২ জনের যাবজ্জীবন রংপুরে চার খুনের ঘটনায় তদন্তে আসা নানা প্রশ্নের জবাব পেশাদারিত্বের সাথে খুঁজছে পুলিশ
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৪:৩৬ পূর্বাহ্ন

রংপুরে পৃথক অভিযানে ৪ কেজি গাঁজাসহ ২ মাদককারবারি গ্রেফতার

ডেস্ক নিউজ / ১৯৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ১০ মার্চ, ২০২৫

নিয়মিত অভিযানের অংশ হিসেবে যানবাহন তল্লাশিকালে ৩ কেজি ৩০০ গ্রাম গাঁজাসহ নুরুজ্জামান নামে এক মাদককারবারিকে গ্রেফতার করেছে যৌথবাহিনী।

গ্রেফতার নুরুজ্জামান টাঙ্গাইল জেলার উত্তর হুগড়া এলাকার লাল মিয়ার ছেলে। রোববার (৯ মার্চ) সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন মেট্রোপলিটন পুলিশ রংপুর।

বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, দুপুরে তাজহাট থানার ঘাঘটপাড়া ব্র্যাক অফিসের সামনে পাকা রাস্তার ওপর পুলিশ ও সেনাবাহিনীর টিমসহ যানবাহন তল্লাশি শুরু করে। তল্লাশিকালে দশনা থেকে মর্ডান মোড় অটোযোগে যাত্রীবেশে যাওয়ার সময় সেনাবাহিনী ও পুলিশের সংকেত পেয়ে নুরুজ্জামান নামে এক মাদককারবারি পালানোর চেষ্টা করে। পরে যৌথ বাহিনী তাকে আটক করতে সক্ষম হয়। এসময় তার কাছে থেকে ৩ কেজি ৩০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

অন্যদিকে অপর একটি অভিযানে ১ কেজি গাঁজাসহ মহিদুল ইসলাম নামে এক মাদককারবারিকে গ্রেফতার করেছে জেলা ডিবি পুলিশ।

সংবাদ বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, গংগাচড়া থানার ৫ নম্বর লক্ষীটারি ইউনিয়নের পূব ইচলী কাকিনা থেকে রংপুরগামী পাকা রাস্তায় অভিযান পরিচালনা করে ডিবি পুলিশ। এসময় একটি মোটরসাইকেল আটক করে তল্লাশি চালিয়ে সাদা বাজার করা ব্যাগের ভেতর সাদা পলিথিন দিয়ে মোড়ানো ১ কেজি গাঁজা উদ্ধার করে তারা। তল্লাশিকালে রংপুরের বদরগঞ্জ থানার শংকর মণ্ডলপাড়া এলাকার মৃত মকবুলের ছেলে মহিদুল ইসলামকে গ্রেফতার করা হয়।

দু’টি ঘটনায় সংশ্লিষ্ট থানায় পৃথকভাবে দু’টি মাদক মামলা রুজু হয়েছে বলে জানিয়েছেন পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ