শিরোনাম
রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবার পেল ২ কোটি ১৬ লক্ষ টাকার আর্থিক সহায়তা রংপুরে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার রংপুরে সড়ক দূর্ঘটনায় এক নারী মৃত্যু মিঠাপুকুর ভুমি অফিসের ক্যাশিয়ারের তৌহিদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যিকারের দোষীদের আইনের আওতায় নিয়ে আসা সবচেয়ে জরুরী …. রংপুরে ত্রাণ মন্ত্রী দুলু রংপুরে তিস্তা নদীবেষ্টিত কর্মহীন ও দ্স্থু ৩’শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান রংপুরে সাংবাদিক হত্যা মামলায় এক আসামীর মৃত্যুদন্ড ও ২ জনের যাবজ্জীবন রংপুরে চার খুনের ঘটনায় তদন্তে আসা নানা প্রশ্নের জবাব পেশাদারিত্বের সাথে খুঁজছে পুলিশ এসপিজিআরসি’র নেতা এম নাসিম খানের মৃত্যু বার্ষিকী উপলক্ষে রংপুরে নানা কর্মসূচী পালিত মাদকসেবনে বাঁধা দেয়ায় শিক্ষক গণপতিসহ পরিবারের চার সদস্যকে হত্যা
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩০ অপরাহ্ন

রংপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

ডেস্ক রিপোর্ট / ১৬৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫

রংপুর পীরগাছায় পৃথক স্থানে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। নিহত দুই শিশু হলো উপজেলার ছাওলা ইউনিয়নের শিবদেব গ্রামের মাইদুল ইসলামের মেয়ে মেধা আক্তার (৮) ও পারুল ইউনিয়নের সৈয়দপুর গ্রামের বাসিন্দা মুন্নী খাতুন (১২)।

মঙ্গলবার (১৭ জুন) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন পীরগাছা থানার পরিদর্শক (তদন্ত) নাহিদ হোসেন।

স্থানীয়দের বরাত দিয়ে ওসি জানান, তাম্বুলপুর ইউনিয়নের পশ্চিমদেবু গ্রামে নানা শফিকুল ইসলামের বাড়িতে থাকতো মেধা আক্তার। সোমবার দুপুর ২টার দিকে বাড়ির পাশে পুকুর সংলগ্ন গাছের নিচে আম কুড়াতে যায় সে। এরই এক পর্যায়ে মেধা পুকুরে পাড়ে পানিতে ডুবে মারা যায়। পরিবারের সদস্যরা মেধাকে বাড়িতে খোঁজাখুঁজি করেও পায়নি। পরে তার লাশ পুকুরে ভাসতে দেখেন। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে চিকিৎসকরা মেধাকে মৃত ঘোষণা করে।

অন্যদিকে, একই উপজেলার পারুল ইউনিয়নের সৈয়দপুরে নানার বাড়িতে থাকতো মুন্নী খাতুন। সোমবার বিকেল ৫টার দিকে ঘাঘট নদীতে গোসল করতে নামে মুন্নী ও তার এক বান্ধবী। গোসলের এক পর্যায়ে মুন্নী পানিতে তলিয়ে যেতে থাকলে তার বান্ধবী চিৎকার করে। এ সময় আশপাশের লোকজন এসে মুন্নীকে উদ্ধারের চেষ্টা চালায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল এসে মুন্নীর নিথর দেহ উদ্ধার করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ