শিরোনাম
রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবার পেল ২ কোটি ১৬ লক্ষ টাকার আর্থিক সহায়তা রংপুরে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার রংপুরে সড়ক দূর্ঘটনায় এক নারী মৃত্যু মিঠাপুকুর ভুমি অফিসের ক্যাশিয়ারের তৌহিদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যিকারের দোষীদের আইনের আওতায় নিয়ে আসা সবচেয়ে জরুরী …. রংপুরে ত্রাণ মন্ত্রী দুলু রংপুরে তিস্তা নদীবেষ্টিত কর্মহীন ও দ্স্থু ৩’শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান রংপুরে সাংবাদিক হত্যা মামলায় এক আসামীর মৃত্যুদন্ড ও ২ জনের যাবজ্জীবন রংপুরে চার খুনের ঘটনায় তদন্তে আসা নানা প্রশ্নের জবাব পেশাদারিত্বের সাথে খুঁজছে পুলিশ এসপিজিআরসি’র নেতা এম নাসিম খানের মৃত্যু বার্ষিকী উপলক্ষে রংপুরে নানা কর্মসূচী পালিত মাদকসেবনে বাঁধা দেয়ায় শিক্ষক গণপতিসহ পরিবারের চার সদস্যকে হত্যা
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০২ অপরাহ্ন

রংপুরে নারী দলের ফুটবল খেলাকে কেন্দ্র করে উত্তেজনা, ১৪৪ ধারা জারি

ডেস্ক নিউজ / ২২০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৫

রংপুরের তারাগঞ্জে নারীদের ফুটবল খেলা অনুষ্ঠানকে কেন্দ্র করে ইসলামী আন্দোলনের নেতাকর্মীদের প্রতিবাদের মুখে ১৪৪ ধারা জারি করেছে তারাগঞ্জ উপজেলা প্রশাসন। ফলে নারী ফুটবল খেলা বন্ধ রাখতে হয়েছে আয়োজকদের।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) দুপুর ৩টায় উপজেলার সয়ার ইউনিয়নের বুড়িরহাট উচ্চবিদ্যালয় মাঠে আন্তজেলা নারী ফুটবল টুর্নামেন্টে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। প্রথম দিন জয়পুরহাট জেলা ও রাজশাহী জেলার নারী ফুটবল দলের মধ্যে খেলা অনুষ্ঠিত হওয়ার কথা। কিন্তু আকস্মিকভাবে ইসলামী আন্দোলন তারাগজ্ঞ উপজেলা সভাপতি আশরাফ আলী নারী ফুটবল খেলা বন্ধের ঘোষণা দেন।

এ নিয়ে আয়োজকদের সঙ্গে ইসলামী আন্দোলনের নেতাকর্মীরা মুখোমুখি অবস্থার সৃষ্টি হলে উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবেল রানার সভাপতিত্বে উপজেলা পরিষদ মিলনায়তনে সভা আহ্বান করা হয়।

সভায় আয়োজক কমিটি ও ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দ ছাড়াও তারাগজ্ঞ থানার ওসি সাইদুল ইসলাম ও সেনাবাহিনীর প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় দুই পক্ষই অনড় অবস্থানে থাকায় স্থানীয় প্রশাসন আইন শৃঙ্খলার অবনতি ঘটার আশঙ্কায় দুপুর ২টায় বুড়িরহাট উচ্চ বিদ্যালয় মাঠে ১৪৪ ধারা জারি করে। ফলে নারী ফুটবল খেলা বন্ধ হয়ে যায়।

এ ব্যাপারে তারাগজ্ঞ থানার ওসি সাইদুল ইসলাম জানান, আইন শৃঙ্খলা অবনতির আশঙ্কায় ১৪৪ ধারা জারি করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ