শিরোনাম
বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল বিআরটিএ’র ১ কোটি ৩ লাখ টাকা জমি বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরে ১’শ শয্যার আধুনিক শিশু হাসপাতাল চালুর প্রস্তুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার …. রংপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী রংপুর নগরবাসীর ভোগান্তি দূর করতে ভাঙা সড়ক সংস্কার কাজ শুরু রংপুরে সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের সংবাদ সম্মেলন সংবিধান অনুযায়ী যথা সময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে ..রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল রংপুরে বস্তাবন্দী অবস্থায় নারীর অর্ধগলিত লাশ উদ্ধার
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ১১:৫৩ পূর্বাহ্ন

রংপুরে দুই মোটরসাইকেল রেস করার সময় সংঘর্ষে নিহত ২

ডেস্ক নিউজ / ২১০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১ এপ্রিল, ২০২৫

রংপুরের বদরগঞ্জে মোটরসাইকেল রেসিং করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে দুই মোটরসাইকেলের সংঘর্ষে দুই জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুর ২টায় রামনাথপুর ইউনিয়নের ট্যাক্সের হাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আশিক (১৪) অপর এক জনের পরিচয় পাওয়া যায় নি। নিহত আশিকের বাড়ি বদরগঞ্জ উপজেলার মধুপুর ইউনিয়নের রাজারামপুর পাকের মাতা ধনতলা এলাকায়। মৃত আশিক ধনতলা গ্রামের ইব্রাহিমের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার দুপুরে আশিক ও তার বন্ধু মিলে দুই মোটরসাইকেল নিয়ে পার্বতীপুর যাওয়ার সময় রেসিং করার সময় টেক্সের হাট এলাকায় মোটরসাইকেল রেসিং করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল আরোহী আশিক ও তার বন্ধু পড়ে গিয়ে ঘটনাস্থলে মারা যায়। স্থানীয় লোকজন ঘটনাস্থল নিহত আশিক ও তার বন্ধুকে থেকে উদ্ধার করে বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে বদরগঞ্জ থানায় খবর দিলে স্বাস্থ্য কমপ্লেক্সে পুলিশ পৌঁছায়।

বদরগঞ্জ থানার এসআই বিদ্যুৎ মজুমদার জানান, চার বন্ধু মিলে মোটরসাইকেলে পার্বতীপুর যাওয়ার পথে টেক্সের হাট এলাকায় নিজেদের দুই মোটরসাইকেলে সংঘর্ষ হয়ে দুজনের মৃত্যু হয় একজনের পরিচয় পাওয়া গিয়েছে তার নাম আশিক পিতা ইব্রাহিম। বাড়ি মধুপুর ধনতলা গ্রামে। অপরজনের পরিচয় পাওয়া যায়নি। অপরজনের পরিচয় সনাক্ত করার চেষ্টা চলছে।

বদরগঞ্জ থানার ওসি তদন্ত নুরুল আমিন সরকার জানান, টেক্সের হাট এলাকায় দুই মোটরসাইকেল সংঘর্ষে দুজনে মৃত্যু হয়েছে। একজনের পরিচয় পাওয়া গিয়েছে অপরজনের পরিচয় সনাক্ত করার চেষ্টা চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ