শিরোনাম
মিঠাপুকুরে মিশুক ছিনতাইকারী নারী আটক ব্র্যাক সীডের উদ্যোগে টেকসই ও নিরাপদ কৃষি কর্মশালা অনুষ্ঠিত ইন্টার্ণদের মাসিক ভাতা বৃদ্ধিসহ ৬ দফা দাবীতে রংপুরে কর্মবিরতি, বিক্ষোভ ও মানববন্ধন রমেক হাসপাতালে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে রংপুরে পৃথক পৃথক কর্মসূচী পালন রংপুরে ক্লুলেস হত্যা মামলার প্রধান আসামী সবুজ গ্রেফতার রাজধানীতে শিশু রামিসা হত্যার প্রতিবাদে রংপুরে মানববন্ধন-সমাবেশ রংপুর নগরীতে টিসিবি উপকারভোগীদের মাঝে স্মার্ট কার্ড বিতরণ রংপুরে দেশীয় অস্ত্র, মাদকসহ কারবারী গ্রেফতার রংপুরে আলোচিত গণধর্ষণ মামলার আসামী গ্রেফতার
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৪:১৬ পূর্বাহ্ন

রংপুরে দুই দফা দাবিতে বিসিএস স্বাস্থ্য ক্যাডারের চিকিৎসকদের কর্মবিরতি

ডেস্ক নিউজ / ১৬৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ৮ মার্চ, ২০২৫

দুই দফা দাবিতে রংপুরে কর্মবিরতি পালন করেছে বিসিএস স্বাস্থ্য ক্যাডারের বিশেষজ্ঞ চিকিৎসকরা। আজ শনিবার সকাল ১০টা থেকে বেলা ১২টা পর্যন্ত রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের সামনে অবস্থান করেন তারা।

কর্মসূচি চলাকালে বক্তব্য রাখেন, রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের প্রধান ডা. মোখলেছুর রহমান, ডা. মোস্তফা আলম বনি, ক্যান্সার বিভাগের প্রধান ডা. জাহান আফরোজ, শিশু বিভাগের রেজিস্ট্রার ডা. আ.ন.ম তানভীর চৌধুরী প্রমুখ।

বক্তারা বলেন, কেন্দ্র ঘোষিত ৮ মার্চ থেকে ১০ মার্চ পর্যন্ত দুই ঘণ্টার কর্মবিরতি চলবে। এরপর ১১ তারিখ থেকে পূর্ণ দিবস কর্মবিরতি পালন করা হবে। দেশের স্বাস্থ্যসেবার মানোন্নয়নে এমবিবিএস ও বিডিএস ডাক্তারদের গ্লোবাল রিকগশন দরকার। এজন্য দরকার চিকিৎসাসেবার মান ঠিক রাখা। আমাদের দেশে মেডিকেল কলেজ ও হাসপাতালে পর্যাপ্ত চিকিৎসক ও শিক্ষক নিয়োগ প্রয়োজন। নির্দিষ্ট সময় পরপর বিশেষজ্ঞ চিকিৎসকদের মধ্যে যারা যোগ্য তাদের পদোন্নতি দিতে হবে। দেশের চিকিৎসক সমাজ দীর্ঘদিন ধরে বৈষম্যের শিকার হচ্ছে। আমাদের দু’দফা দাবি অবিলম্বে স্বাস্থ্য মন্ত্রণালয় মেনে নেবে বলে তারা প্রত্যাশা ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ