শিরোনাম
দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে রংপুরে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রংপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবার পেল ২ কোটি ১৬ লক্ষ টাকার আর্থিক সহায়তা রংপুরে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার রংপুরে সড়ক দূর্ঘটনায় এক নারী মৃত্যু মিঠাপুকুর ভুমি অফিসের ক্যাশিয়ারের তৌহিদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যিকারের দোষীদের আইনের আওতায় নিয়ে আসা সবচেয়ে জরুরী …. রংপুরে ত্রাণ মন্ত্রী দুলু রংপুরে তিস্তা নদীবেষ্টিত কর্মহীন ও দ্স্থু ৩’শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান রংপুরে সাংবাদিক হত্যা মামলায় এক আসামীর মৃত্যুদন্ড ও ২ জনের যাবজ্জীবন রংপুরে চার খুনের ঘটনায় তদন্তে আসা নানা প্রশ্নের জবাব পেশাদারিত্বের সাথে খুঁজছে পুলিশ
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০২:০৬ অপরাহ্ন

রংপুরের জাহাজ কোম্পানি মোড়ে ট্রাফিক সিগন্যাল অমান্য করে পুলিশের ওপর হামলার চেষ্টা, অটোচালক গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, রংপুর / ৫৯০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫

রংপুর মহানগরীর ব্যস্ততম জাহাজ কোম্পানী মোড়ে ট্রাফিক সিগন্যাল অমান্য করে এক অটোচালক পুলিশের ওপর হামলার চেষ্টা করেছে। সোমবার (২০ অক্টোবর)  বিকেলে এই ঘটনাটি ঘটে।

পুলিশ সুত্রে জানা যায়, ট্রাফিকের ডিউটিরত পুলিশ মোঃ আমজাদ হোসেন জাহাজ কোম্পানী মোড়ে উত্তর পাশে দায়িত্ব পালনের সময় একটি থ্রি হুইলার (অটো) সিগন্যাল অমান্য করে এসে তার পায়ের উপর উঠে যায়। এসময় কর্তব্যরত কনস্টেবল অটোচালককে থামিয়ে কারণ জানতে চাইলে সে অকথ্য ভাষায় পুলিশকে গালিগালাজ করে এবং অনুমানিক ৭/৮ ইঞ্চি ধারালো এন্টি কাটার দ্বারা আঘাত করার চেষ্টা চালায়।

তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে কর্তব্যরত পুলিশ সার্জেন্ট ও অন্যান্য কনস্টেবলদের সহযোগিতায় অটোচালককে আটক করা হয়। আটক করার সময়ও সে পুলিশের প্রতি উশৃঙ্খল আচরণ করে। পরবর্তীতে এএসআই ফজলুর রহমান (মোবাইল-০২), কোতয়ালী থানা, আরপিএমপি, রংপুর অটোচালক ও অনুমোদনবিহীন অটোটি থানা হেফাজতে নেয় ।

জিজ্ঞাসাবাদে আটক চালক নিজের নাম আসিক হক (২৪), পিতা-আবু তালেব, মাতা-মর্জিনা বেগম, গ্রাম-মধ্য বাবুখা, থানা-কোতয়ালী, রংপুর মহানগর বলে জানায়।

এ ঘটনায় চালকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ