শিরোনাম
রংপুরে হারিয়ে যাওয়া ৫১টি ফোন উদ্ধার করে প্রকৃত মালিকের কাছে হস্তান্তর দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে রংপুরে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রংপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবার পেল ২ কোটি ১৬ লক্ষ টাকার আর্থিক সহায়তা রংপুরে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার রংপুরে সড়ক দূর্ঘটনায় এক নারী মৃত্যু মিঠাপুকুর ভুমি অফিসের ক্যাশিয়ারের তৌহিদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যিকারের দোষীদের আইনের আওতায় নিয়ে আসা সবচেয়ে জরুরী …. রংপুরে ত্রাণ মন্ত্রী দুলু রংপুরে তিস্তা নদীবেষ্টিত কর্মহীন ও দ্স্থু ৩’শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান রংপুরে সাংবাদিক হত্যা মামলায় এক আসামীর মৃত্যুদন্ড ও ২ জনের যাবজ্জীবন
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৮:২৪ পূর্বাহ্ন

রংপুরে খাদ্য পরিদর্শক পরীক্ষার কেন্দ্রে প্রক্সি দিতে গিয়ে ব্যাংক কর্মকর্তা আটক, ১ মাসের জেল

নিজস্ব প্রতিবেদক, রংপুর / ১১৮৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫

রংপুরে খাদ্য বিভাগের উপ-পরিদর্শক নিয়োগ পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ পেয়েছেন জনতা ব্যাংকের এক কর্মকর্তা। গোলাম রব্বানী নামের ওই ব্যাংক কর্মকর্তা জনতা ব্যাংক রংপুর করপোরেট শাখায় কর্মরত। তার বাড়ি রংপুরের পীরগঞ্জ উপজেলার টিওরমারী গ্রামে।

শনিবার (২৫ অক্টোবর) রংপুর সিদ্দিক মেমোরিয়াল স্কুল এন্ড কলেজ কেন্দ্রে এ ঘটনা ঘটে। নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ মাহবুবে সোবহানী ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এই আদেশ দেন।

জানা গেছে, গোলাম রব্বানী পরীক্ষার্থী রাহাদুজ্জামান সুজনের (রোল নম্বর ২২৮৩৮৪৬) হয়ে মোটা অঙ্কের টাকার বিনিময়ে পরীক্ষায় অংশ নিয়েছিলেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ মাহবুবে সোবহানী জানান, মূল পরীক্ষার্থী রাহাদুজ্জামান সুজনকে বহিষ্কার করা হয়েছে এবং তিনি খাদ্য বিভাগের কোনো পরীক্ষায় আর অংশ নিতে পারবেন না।

উল্লেখ্য, খাদ্য অধিদপ্তরের চতুর্থ পর্যায়ের উপ-খাদ্য পরিদর্শক পদের পরীক্ষা আজ রংপুরের ৪৬টি কেন্দ্রে অনুষ্ঠিত হয়। এতে মোট ৫০ হাজার ৭৭৫ জন পরীক্ষার্থী অংশ নেন। পরীক্ষা চলে সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ