শিরোনাম
দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে রংপুরে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রংপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবার পেল ২ কোটি ১৬ লক্ষ টাকার আর্থিক সহায়তা রংপুরে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার রংপুরে সড়ক দূর্ঘটনায় এক নারী মৃত্যু মিঠাপুকুর ভুমি অফিসের ক্যাশিয়ারের তৌহিদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যিকারের দোষীদের আইনের আওতায় নিয়ে আসা সবচেয়ে জরুরী …. রংপুরে ত্রাণ মন্ত্রী দুলু রংপুরে তিস্তা নদীবেষ্টিত কর্মহীন ও দ্স্থু ৩’শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান রংপুরে সাংবাদিক হত্যা মামলায় এক আসামীর মৃত্যুদন্ড ও ২ জনের যাবজ্জীবন রংপুরে চার খুনের ঘটনায় তদন্তে আসা নানা প্রশ্নের জবাব পেশাদারিত্বের সাথে খুঁজছে পুলিশ
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১১:২৭ অপরাহ্ন

রংপুরে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন

ডেস্ক নিউজ / ১৯৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ৮ মার্চ, ২০২৫

“অধিকার, সমতা, ক্ষমতায়ন সকল নারী ও কন্যার উন্নয়ন ” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে রংপুরে আন্তজাতিক নারী দিবস-২০২৫ উদযাপিত হয়েছে। শনিবার (৮ মার্চ) সকালে জেলা প্রশাসন ও উপ-পরিচালকের কার্যালয়, মহিলা বিষয়ক অধিদপ্তর রংপুরের উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দিবসটি উপলক্ষে আলোচনা সভা ও প্রশিক্ষণার্থীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার রংপুর মোঃ শহিদুল ইসলাম (এনডিসি)। জেলা প্রশাসক রংপুর মোহাম্মদ রবিউল ফয়সালের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর রেঞ্জ ডিআইজি আমিনুল ইসলাম, রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ মজিদ আলী (বিপিএম), রংপুর জেলা পুলিশ সুপার আবু সাইম। স্বাগত বক্তব্য রাখেন মহিলা বিষয়ক অধিদপ্তর রংপুরের উপ-পরিচালক (অঃ দাঃ) মোছাঃ সেলোয়ারা বেগম।

আলোচনা শেষে ১০ জন প্রশিক্ষণার্থীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়। সেলাই মেশিন পেলেন হামিদা খাতুন, মৌরি আক্তার, আশরাফিয়া, জেসমিন আক্তার, রুবি বেগম, ছালেহা, ইয়াছমিন আক্তার ছালমা ইয়াসমীন, ফরিদা ইয়াসমীন, বুলবুলি।

অনুষ্ঠানের অংশগ্রহণে ছিলেন ব্র্যাক, আরডিআরএস বাংলাদেশ জননী প্রজেক্ট, এডাব, টিআইবি (সনাক), দেবী চৌধুরানী পল্লী উন্নয়ন কেন্দ্র, ইএসডিও, নীড, কমিউনিটি কেয়ার রিসাত, ওএসডিও, নব প্রভাত ফাউন্ডেশন, জাতীয় মহিলা সংস্থা, বাংলাদেশ মহিলা পরিষদ, নাগরিক উদ্যোগ, স্বর্ণ নারী এসোসিয়েশনসহ বিভিন্ন মহিলা সংস্থা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ