শিরোনাম
দেশের বিরোধী দল স্বৈরাচার শেখ হাসিনার ভাষায় কথা বলছে …. রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল বিআরটিএ’র ১ কোটি ৩ লাখ টাকা জমি বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরে ১’শ শয্যার আধুনিক শিশু হাসপাতাল চালুর প্রস্তুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার …. রংপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী রংপুর নগরবাসীর ভোগান্তি দূর করতে ভাঙা সড়ক সংস্কার কাজ শুরু রংপুরে সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের সংবাদ সম্মেলন সংবিধান অনুযায়ী যথা সময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে ..রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১০:১৮ অপরাহ্ন

রংপুরের সাতমাথায় বজ্রপাতে শর্ট সার্কিট, আগুনে পুড়ে ছাই তুলা কারখানা

নিজস্ব প্রতিবেদক, রংপুর / ১৭৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫

রংপুরের সাতমাথা এলাকায় বজ্রপাত থেকে সৃষ্ট শর্ট সার্কিটের কারণে অগ্নিকাণ্ডে একটি তুলা কারখানা সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে।

আজ শনিবার (১৩ সেপ্টেম্বর) বিকেলের দিকে নগরীর সাতমাথা এলাকার চায়না হলের পাশে মায়িশা তুলা কারখানায় এ আগুনের সূত্রপাত ঘটে।

এরপর, ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের তিনিওটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

স্থানীয় সুত্র থেকে জানা যায়, দুপুরের দিকে ভারী বৃষ্টি শুরু হয়। এ সময় বজ্রপাতে তুলার কারখানাটিতে আগুন লেগে যায়। এ সময় স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করে এবং ফায়ার সার্ভিসকে খবর দেয়।

স্থানীয় একজন বাসিন্দা  বলেন, বজ্রপাতে হঠাৎ বিকট শব্দ হয়। সঙ্গে সঙ্গে তুলা কারখানাটিতে আগুন লেগে যায়। সবাই মিলে আগুন নেভানোর চেষ্টা করলে দাউ দাউ করে আগুন জ্বলে ওঠে। পরে ফায়ার সার্ভিসকে ডাকা হয়। ‎

এ বিষয়ে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়, ‎অগ্নিকান্ডের খবর পেয়ে সঙ্গে সঙ্গে দুটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। কিন্তু আগুনের প্রকোপ বাড়ার কারণে পার্শ্ববর্তী হারাগাছ ফায়ার সার্ভিস স্টেশনের আরও একটি ইউনিট যুক্ত হয়ে আগুন নিয়ন্ত্রণ আনা হয়। তদন্ত সাপেক্ষে আগুনের সূত্রপাত ও কারণ বের করা হবে।

এ প্রসঙ্গে ‎রংপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ‎সিনিয়র স্টেশন অফিসার শওকত আলী জোদ্দার বলেন, তিনটি ইউনিট মিলে দেড়ঘণ্টার ভেতরে আগুন নিয়ন্ত্রণ আনে। কারখানা মালিকের সহযোগিতা চেয়েছি। তাদের লোক দিয়ে পুরো তুলা সরিয়ে একদম শেষ পযর্ন্ত পানি দিয়ে কাজ সমাপ্ত করা হবে। এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ